শুরুতেই বেতন ৬০,০০০! পশ্চিমবঙ্গে প্রায় ৪০০০ শূন্যপদে ডাক্তার ও নার্স নিয়োগ

WBHRB Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার দারুণ সুসংবাদ নিয়ে আসলো রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। হ্যাঁ, এবার নার্স এবং ডাক্তার পদে প্রায় ৪০০০ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি (WBHRB Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কিন্তু কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করতে হবে, ইত্যাদি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে প্রায় ৪ হাজার, যেখানে মেডিকেল অফিসার পদে ১১৩২ এবং নার্স পদে ২৬১১ শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেমনটা জানা যাচ্ছে, স্টাফ নার্স পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং থাকতে হবে। এমনকি পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের সঙ্গে নাম নিবন্ধন থাকতে হবে। তবে মেডিকেল অফিসার পদে নিযুক্ত হতে হলে প্রার্থীদের ইন্টার্নশিপ সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

স্টাফ নার্স পদে নিযুক্ত হলে প্রথমেই প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। তবে মেডিকেল অফিসার পদে চাকরি পেলে প্রতি মাসে ৬০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য হেলথ নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে ফি দিয়ে সাবমিট করুন।

আরও পড়ুন: ধৃতি যোগে অর্থাভাব ঘুচবে ৫ রাশির! আজকের রাশিফল, ৫ ফেব্রুয়ারি

প্রসঙ্গত, এখানে এখনও আবেদন শুরু হয়নি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন শেষের কোনও তারিখ দেওয়া হয়নি। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

May be an image of textMay be an image of clarinet and text that says "Government West Bengal Health Bengal Board 700091 Notice Ref: Advertisement No.: R/Staff Nurses, Gr. Il/Basic notice vide Memo Dept. Date: Post Basic B.Sc. Overall those whose name List Panel) hereby the Category Panel Lists post Post Basic B.Sc. Nursing] vide the Name Post wise Category UR empaneled SC ST Notified Staff furnished Category- 628 982 EWS 468 Number Nursing] 158 Total 150 628 Panel 88 982 173 15 468 2800 158 150 Notified Vacancy Nurses, 5 Post 2564 Number 18 Nursing) 280 This will remain valid carlier. posts as notified are filled period of one Secretary Bengal Recruitment Board"

Leave a Comment