বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর ব্যাপক লসের পরও 2026 এ মাথা তুলে দাড়িয়েছে বেশ কিছু ছোট স্টক (Stock To Invest)। সেই তালিকায় নাম উঠেছে ওষুধে ব্যবহৃত কাঁচামাল প্রস্তুতকারক সংস্থা মঙ্গলম ড্রাগস অ্যান্ড অর্গানিকসের স্টকের। আজকের দিনে দাঁড়িয়ে শেয়ার মার্কেটে প্রচুর মাল্টিব্যাগার স্টক রয়েছে। তবে সেই সব স্টকের মধ্যে খুব কম সংখ্যক স্টকই টানা 5-6 দিন আপার সার্কিট করে থাকে। হ্যাঁ, সেইসব স্টকের তালিকায় রয়েছে মঙ্গলমের স্টকটিও। হিসেব করে দেখতে গেলে এই স্টক বিনিয়োগকারীদের মাত্র এক মাসে টাকা ডবল করে দেখিয়েছে।
এই স্টকে টাকা রেখে ভাগ্য খুলতে পারে আপনার!
সাম্প্রতিককালে শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও মঙ্গলম ড্রাগস অ্যান্ড অর্গানিকসের স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। জানলে অবাক হতে হয়, গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে অর্থাৎ এক মাস আগে এই স্টকের দাম ছিল 24.1 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে সেই স্টকের দাম 50 টাকা ছাড়িয়ে গিয়েছে। এক কথায়, মাত্র এক মাসে টাকা ডবল করে দেখিয়েছে এই স্টক।
এর আগে সোমবার অর্থাৎ গতকাল এই স্টকটির দাম বেড়ে হয়েছিল 49.35 টাকা। তবে ঠিক পরের দিন অর্থাৎ আজ এই স্টকের দাম বেড়ে 51 টাকা 81 পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ দিন দিন বেড়েই চলেছে এই স্টকের দাম। গত এক বছরে এই স্টক 54 শতাংশ পর্যন্ত নেমেছিল। তবে ধাক্কা খেলেও ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই স্টকটি বিনিয়োগকারীদের 104 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। গত মাসে স্টকে 1 লাখ টাকা রাখলে আজকের দিনে এই অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াতে 2 লাখেরও বেশি অর্থে।
অবশ্যই পড়ুন: বুলেট ট্রেন প্রকল্পের কাজ কতদূর, কবে থেকে শুরু যাত্রী পরিষেবা? জানালেন রেলমন্ত্রী
শেয়ার বাজারের সাথে দীর্ঘদিন যুক্ত বহু অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে স্টক মার্কেটের বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতেও এই স্টকের দাম লাফিয়ে বাড়বে। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্মও এই স্টকে আস্থা রাখার পাশাপাশি স্টকটিতে এখনই নিয়োগ করার পরামর্শ দিচ্ছে। তাঁদের বক্তব্য, আগামী দিনে শেয়ারবাজার সাময়িক ধাক্কা খেলেও এই স্টকের দাম বাড়বে বই কমবে না।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)