বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় অশান্তির জের সাম্প্রতিককালে গাড্ডায় পড়েছে শেয়ার মার্কেট (Stock Market)। যদিও কঠিন সময়ের মধ্যেও দফায় দফায় উঠে দাঁড়িয়েছে বাজার। ফের পড়েছে। এমন পরিস্থিতিতে শেয়ারবাজারে কোন স্টক বা কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত তা ভেবেই রাতের ঘুম এক করেছেন বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই কঠিন সময়ের মধ্যেও এমন একটি স্টক রয়েছে যা আগামী দিনে বড় রিটার্ন দিতে পারে। এতে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পারেন ইনভেস্টরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই শেয়ারের মালিকানাধীন সংস্থাটি সদ্য 13 হাজার 500 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে।
এক স্টক বড়লোক বানাতে পারে আপনাকে!
ভারতের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রকৌশল সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড BHEL সদ্য তেলেঙ্গানায় নির্মীয়মান 2400 মেগা ওয়াটের এক তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের জন্য NTPC র কাছ থেকে 13 হাজার 500 কোটি টাকার অর্ডার পেয়েছে। আর এই বিশেষ চুক্তির অধীনে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে বিভিন্ন যন্ত্রাংশ বসানোর সাথে সাথে প্রকৌশল, উৎপাদন, সরবরাহ থেকে পরীক্ষা সমস্ত কাজের দায়িত্ব রয়েছে এই সংস্থার হাতে।
বলাই বাহুল্য, ভারতীয় সংস্থাটি নতুন অর্ডার পাওয়া মাত্রই একে একে এই সংস্থার শেয়ারে বা স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বহু বিনিয়োগকারী। অবাক করা বিষয় আজ অর্থাৎ 30 মার্চ শেয়ার বাজারের দোলাচলের মধ্যে অর্ডারের খবর সত্ত্বেও এই সংস্থার স্টকের দাম সামান্য কমেছে। আজ শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম ছিল 245 টাকা 75 পয়সা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন অর্ডার পাওয়ায় আগামী দিনে এই স্টকের দাম বাড়বে।
অবশ্যই পড়ুন: IPL দিয়েই কামব্যাক, ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে পারেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার
বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী দাবি করছেন, শেয়ার মার্কেটের দুর্বলতার কারণে হয়তো এই সংস্থার শেয়ারের দাম কিছুটা পড়েছে। তবে তা সাময়িক। এই কোম্পানি প্রায় প্রতিদিন নতুন নতুন অর্ডার পাচ্ছে। তার উপর তেলেঙ্গানায় নির্মীয়মান তাপবিদ্যুৎ কেন্দ্রের এত বড় অর্ডার সংস্থাটির স্টককে অনেকটাই শক্তিশালী করে তুলবে। আগামীতে এই স্টকের দাম অনেকটাই বাড়তে পারে। তাই বিনিয়োগকারীদের এই স্টক এড়িয়ে যাওয়া উচিত হবে না বলেই মনে করছেন তাঁরা।