সত্যিই কি রেশন কার্ডে এবার সামগ্রীর বদলে মিলবে টাকা? জানুন সরকারের প্ল্যান

Ration Card

সহেলি মিত্র, কলকাতাঃ রেশন কার্ড (Ration Card) বা রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র সরকার। আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে, এবং রেশন সামগ্রীর ওপর নির্ভরশীল হন, তাহলে এই খবর আপনার জন্য জরুরি। বলা হচ্ছে, আগামী দিনে রেশন কার্ডধারীদের অর্থ সাহায্য করার ভাবনায় রয়েছে কেন্দ্র।

রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ন্যাশনাল মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, রেশন ব্যবস্থাকে আধুনিকীকরণ চেষ্টায় রয়েছে সরকার। যার অন্যতম কারণ দুর্নীতি প্রতিরোধ। রেশন সামগ্রী বন্টন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ নতুন নয়। যোগ্য ব্যক্তি যাতে রেশন সামগ্রী পেতে পারেন, সে ব্যাপারে কেন্দ্র সরকারের প্রচেষ্টাও লাগাতার জারি রয়েছে। কেন্দ্রের পরিকল্পনা মোতাবেক, আগামী দিনে বদলে যেতে চলেছে গোটা রেশন বন্দোবস্তের রূপ।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই মাসে মিলবে ১৫০০ টাকা ভাতা! বাজেটে নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

খবর অনুযায়ী, দেশের কিছু এলাকায়, যেমন ছত্তিশগড়ে, নতুন রেশন সিস্টেমের পাইলট প্রজেক্ট বা পরীক্ষা শুরু করেছে সরকার। এই নতুন ব্যবস্থা একেবারে ডিজিটাল। অর্থাৎ, রেশন সামগ্রী নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কোনও প্রয়োজন নেই। তাহলে চাল, ডাল ইত্যাদি হাতে পাবেন কী করে?

উপকৃত হবেন রাজ্যবাসী

চাল ডাল নয়, রেশন গ্রাহকদের ফোন পৌঁছে যাচ্ছে বিশেষ ভাউচার অথবা অর্থ। সেই অর্থ বা ভাউচার ব্যবহার করে ভোক্তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী জরুরি সামগ্রী কিনে নিতে পারবেন। রেশন সামগ্রী বন্টনকে ঘিরে দুর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের। পুরো বিষয়টা যদি অনলাইন নির্ভর করা হয়, তাহলে দুর্নীতির সম্ভাবনা অনেকটা কমানো সম্ভব বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ পেনশনভোগীদের নিয়ে বাজেটে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

একই সঙ্গে এও দাবি করা হচ্ছে, কিছু কিছু রাজ্য নিজ উদ্যোগে সাধারণ মানুষের প্রয়োজনীয় কিছু সামগ্রী যোগানোর কথা বিবেচনা করে দেখছে। যেমন, দিল্লির সরকার হয়তো আগামী দিনে রান্নার গ্যাস সিলিন্ডারের টাকা বহন করার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তবে, এই সব কিছুই আপাতত ভাবনার স্তরে কিংবা পরীক্ষার স্তরে রয়েছে। সরকারীভাবে আপাতত কিছু জানানো হয়নি।

Leave a Comment