সবার থেকে ইউনিক.. বাজার কাঁপাতে আসছে TVS এর ক্যাফে রেসার! কবে লঞ্চ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে ঝড় তুলতে চলেছে মোটর বাইক প্রস্তুতকারক সংস্থা TVS (TVS Cafe Racer)। জানা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন ক্যাফে রেসার বাইক বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে এই দেশীয় সংস্থাটি। ইতিমধ্যেই এই সংস্থাটি ক্যাফে রেসার বাইকটির একটি ডিজাইন প্রকাশ করেছে। যা দেখার পর অনেকেই বাইকটির নতুন ডিজাইনের সাথে TVS Ronin নামক 2024 সালের মডেলটির মিল পাচ্ছেন। এক কথায়, Ronin এর মতোই রেট্রো এবং স্পোর্টস উভয় লুকিং নিয়েই বাজারে আসতে পারে TVS এর নয়া বাইকটি।

আনুষ্ঠানিক ঘোষণা হয়নি

2024 সালে বাজারে আসা TVS Ronin এর ডিজাইন গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। বহু বাইক লাভার এই বাইকটিকে ইতিমধ্যেই কিনে নিয়েছেন। বিশেষজ্ঞ মহলের দাবি, এই জনপ্রিয় মডেলটির সাথে মিল রেখেই নতুন ক্যাফে রেসার বাইকটিকে বাজারে আনবে TVS। সেক্ষেত্রে নতুন বাইকটিতে 225 CC এর অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করতে পারে। যা 20.4 HP শক্তি এবং 19.9 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

আগেই জানানো হয়েছে, এই বাইকটিকে পুরোপুরি না হলেও অনেকটাই Ronin এর স্পোর্টস এবং রেট্রো লুকের সংমিশ্রণে তৈরি করা হতে পারে। তবে সূত্রের যা খবর বাইকটির ডিজাইন Ronin এর উপর বেস করে হলেও এর দৃশ্যমানতা অন্যান্য বাইকের তুলনায় কিছুটা হলেও ইউনিক এবং আলাদা হবে। এছাড়াও এই বাইকটিতে থাকবে 5 স্পিডের গিয়ারবক্স। জানা যাচ্ছে, সংস্থাটি আসন্ন এই মডেলটির স্টাইল এবং ডিজাইনের উপর বিশেষ নজর দিচ্ছে। তবে পারফরমেন্স এর দিক থেকেও ইয়ামাহা-র মতো সংস্থার বাইকগুলিকে টেক্কা দেবে TVS এর ক্যাফে রেসার মডেলটি।

অবশ্যই পড়ুন: ভারতে আরও ১০০টি নতুন বিমানবন্দর, তৈরি হবে ২০০ হেলিপ্যাডও! অনুমোদন মন্ত্রিসভার

আপাতত ক্যাফে রেসার মডেলের বাইকটির যে ডিজাইন ভাইরাল হয়েছে তাতে বোঝা যাচ্ছে এই বাইকে থাকবে ক্লিপ অন হ্যান্ডেলবার, সামনের দিকে ঝুঁকে বসার মতো রাইডিং পজিশন, পেছনের দিকে থাকবে ফুটপেগ। এছাড়াও সিঙ্গেল সিট, রিয়ার কাউল ও ছোট হেডলাইট ফায়ারিং লুকে সাজানো হবে এই গাড়িটিকে। যদিও এই বাইক কবে বাজারে আসবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি TVS। তবে যবেই বাইকটি বাজারে আত্মপ্রকাশ করুক না কেন এটি মূলত 200 থেকে 250 CC সেগমেন্টের মধ্যেই থাকবে। গাড়িটির দাম কত হতে পারে তা নিয়েও মুখ খোলেনি সংস্থা।

Leave a Comment