সরস্বতী পুজোর দিন পূর্বস্থলীর স্কুলে তালা, বাণী বন্দনা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

Purbasthali

প্রীতি পোদ্দার, কলকাতা: সরস্বতী পুজো মানেই শীত শেষের শুরু আর বসন্ত আসার ইঙ্গিত। এইদিন সকলেই প্রথা মেনে সকাল সকাল স্নানপর্ব সেরে বসে পড়েন বাগদেবীর আরাধনায়। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়ায় পাড়ায় মায়ের পুজোয় চলছে বেশ ব্যস্ততা। কিন্তু এত আনন্দের মাঝেই এবার পূর্বস্থলীতে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানকার উত্তর বিধানসভার নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না হওয়া নিয়ে রীতিমত উত্তাল পরিস্থিতি তৈরি হল এলাকা জুড়ে। শিক্ষা প্রতিষ্ঠান হয়ে কেন পুজো হবে না এই প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা।

শিশু শিক্ষা কেন্দ্রে হচ্ছে না পুজো

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ, বসন্ত পঞ্চমী তিথিতে সকাল থেকেই সকল স্কুল কলেজগুলোতে পুজোর ব্যস্ততা হয়ে চলেছে। কিন্তু পূর্বস্থলী উত্তর বিধানসভার নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজোর কোনো তোড়জোড় করা হয়নি। ছোট ছোট ছেলেমেয়েরা হলু শাড়ি এবং পাঞ্জাবি পড়ে এসে দেখে স্কুলের গেটে তালা ঝুলছে, পুজোর কোনো আয়োজন করা হয়নি, আর এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হন অভিভাবকরা। দীর্ঘদিন ধরে যেখানে সরস্বতী পূজার হয় আসছে, সেখানে আচমকা কোনও আগাম তথ্য দেওয়া না জানিয়ে পুজো বন্ধ করে দেওয়ায় শুরু হয় ব্যাপক উত্তেজনা।

বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে অভিভাবক ও ছাত্রছাত্রীরা শিশু শিক্ষা কেন্দ্রে গিয়ে স্কুলের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি করেন দীর্ঘদিনের এই প্রথা বন্ধ করল স্কুল। ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রীরাও। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। তাঁদের একটাই দাবি, অবিলম্বে বিষয়টির সঠিক ব্যাখ্যা ও সমাধান না হলে আন্দোলন আরও বড় আকার নিতে পারে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন: ৫ বছর আগে হিরণকে ভাইফোঁটা দিয়েছিল ঋতিকা, ছবি ফাঁস হতেই বিস্ফোরক অনিন্দিতা

প্রসঙ্গত, গত বছর বোলপুরের নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকদের একাংশ। অভিযোগ রীতি মেনে সেবার প্রধান শিক্ষক পুজো করেননি। শেষে প্রতিবাদ স্বরূপ ওই স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা স্কুলের বন্ধ গেটের সামনে প্রতিমা রেখে পুজো করেন। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, এবার সেই একই ঘটনার ছায়া দেখা গেল পূর্বস্থলী উত্তর বিধানসভার নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে।

Leave a Comment