সস্তায় ট্রেনে করে ভারত থেকে বিদেশ, বাংলাদেশ নয়, তাহলে কোথায়? জানুন

jaynagar janakpur train

সহেলি মিত্র, কলকাতাঃ আর বিমানে নয়, এবার ট্রেনে করেই আপনি পৌঁছে যেতে পারবেন বিদেশে। ভাড়াও আবার নামমাত্র। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু এটাই সত্যি। সবথেকে বড় কথা, এই বিদেশে যাওয়ার ট্রেন কিন্তু আপনি পেয়ে যাবেন ভারত থেকেই। না না বাংলাদেশ কিন্তু নয়, আজ কথা হচ্ছে নেপাল নিয়ে। হ্যাঁ আপনি দেশের একটি গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ট্রেনে চেপে সোজা নেপালের মতো একটি সুন্দর জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

ভারত থেকে এবার ট্রেনে করে পৌঁছে যান বিদেশে

নিশ্চয়ই ভাবছেন কীভাবে যাওয়া যাবে? তাহলে জানিয়ে রাখি, জয়নগর থেকে জনকপুর (Jaynagar Janakpur Train) অবধি ট্রেন পরিষেবা রয়েছে। এই জয়নগর বাংলার নয় কিন্তু, নেপালের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে বিহারের জয়নগর স্টেশন থেকে। মূলত ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য ভারত সরকার একটি নতুন উদ্যোগ শুরু করেছে। আর এই উদ্যোগের অংশ হিসেবে দুই দেশের মধ্যে রেল পরিষেবা। বেশ কিছু সময় ধরে বন্ধ থাকার জয়নগর-জনকপুর (নেপাল) রেল বিভাগটি এখন ভারতীয় রেল কোচ দিয়ে পুনরায় চালু হয়েছে।

আরও পড়ুনঃ পশ্চিমী ঝঞ্ঝার জেরে থমকাল শীত, দক্ষিণবঙ্গের ৭ জেলায় আবার অন্য খেলা! আজকের আবহাওয়া

ভারতের শেষ স্টেশন জয়নগর থেকে নেপালে যাওয়া ট্রেনটি তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এবং রক্ষণাবেক্ষণের কাজ চলচিল। এরপর ২০২৫ সালে ফের শুরু হয়েছে পরিষেবা। জয়নগর এবং নেপালের মধ্যে প্রতিদিন তিনটি ট্রেন চলাচল করে। একটি ৮-কোচ বিশিষ্ট DMU ট্রেন চলছে দুই দেশের মধ্যে।

ভারত-নেপাল ট্রেনের সময়সূচি

ভারতের জয়নগর থেকে প্রতিদিন তিনটি ট্রেন নেপালের জনকপুরে চলাচল করে। সময়সূচী অনুসারে, এই ট্রেনগুলি ভারতীয় মান সময় (IST) সকাল ৭:০০, দুপুর ১২:০০ এবং বিকেল ৪:১৫ টায় জয়নগর থেকে ছেড়ে যায়, বেশ কয়েকটি স্টেশনে থামে এবং তারপর জনকপুর ধামে পৌঁছায়। জনকপুর থেকে ফিরে, এগুলি নেপালি মান সময় (NST) সকাল ৮:৩৫, সকাল ১১:৪৫ এবং বিকেল ৩:১৫ টায় ছেড়ে যায়।

টিকিটের মূল্য

এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আর সেটা হল রেলপথে ভারত থেকে নেপালে ঢুকতে কত টাকা খরচ হয়। এই রুটে ট্রেনগুলি সাধারণত দুটি কার্যকরী কোচ দিয়ে চলাচল করে: সাধারণ এবং এসি চেয়ার কোচ। সাধারণ টিকিটের দাম ২০ নেপালি রুপি থেকে ৫০ নেপালি রুপি পর্যন্ত। এসি চেয়ার কোচের দাম ১০০ নেপালি রুপি থেকে ২৫০ নেপালি রুপি পর্যন্ত। ট্রেনটি জয়নগর থেকে ছেড়ে নেপালের ইনারওয়া, খাজুরি, মাহিনাথপুর, বৈদেহী এবং পারওয়া হয়ে জনকপুরে পৌঁছায়।

Leave a Comment