সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ ফেব্রুয়ারি, রবিবার। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, ঢাকুরিয়ায় অশান্তি, কয়লা পাচার মামলা, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কয়লা পাচার মামলায় নয়া মোড়
কয়লা পাচার মামলায় এবার নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হাওড়ার নবনিযুক্ত পুলিশ কমিশনার আইপিএস আকাশ মাগারিয়াকে তলব করেছে। সোমবার দিল্লির ইডি দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। অভিযোগ উঠছে, পুরুলিয়ার পুলিশ সুপার থাকাকালীন কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্তদেরকে সুবিধা করে দিয়েছিলেন তিনি। আর ইডি পাচার হাওয়া কয়লার অর্থ কোথায় বিনিয়োগ করেছে, সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আমেরিকাকে টপকে দ্বিতীয় অর্থনীতি ভারত
আইএমএফ-এর জানুয়ারি ২০২৬ এর রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে আমেরিকাকে টপকে এবার ভারত এগিয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধির ৪৩.৬ শতাংশ আসবে ভারত আর চিন থেকে। যেখানে ভারতের অবদান ১৭ শতাংশ এবং চিনের ২৬.৬ শতাংশ। পাশাপাশি আমেরিকার মাত্র ৯.৯ শতাংশ। আর এই রিপোর্ট শেয়ার করে এলন মাস্ক মন্তব্য করেছেন, বিশ্ব ক্ষমতার ভারসাম্য দিনের পর দিন বদলাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) সায়কের বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় অলি পাবে মটন বিতর্কের মাঝেই কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে প্রযোজক পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায় নাম না করেই এক ভাইরাল ব্লগারের বিরুদ্ধে অভিযোগ সামনে এনেছেন। তাঁর দাবি, কয়েক বছর আগে এক জনপ্রিয় টিভি সিরিয়ালের সেটে এই ঘটনা ঘটেছিল এবং পরে ক্ষমা চেয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কলকাতার ঢাকুরিয়ায় চরম অশান্তি
বিধানসভা ভোটের আগে কলকাতার ঢাকুরিয়ায় এলাকা দখলকে কেন্দ্র করে চরম অশান্তি ছড়িয়েছে। রবিবার রাতে কাকুলিয়া রোডে বোমাবাজি, গুলি চালনা এবং চপার নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং ভাঙচুর হয় পুলিশের গাড়ি ও বাইক। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ সোনা পাপ্পু এবং তাঁর অনুগামীরা এই হামলার পেছনে রয়েছে। বেআইনি নির্মাণ এবং গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মূলত এই উত্তেজনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) গ্রামি অ্যাওয়ার্ডে বিরাট খেতাব জিতলেন দলাই লামা
গ্রামি অ্যাওয়ার্ডের ৬৮ তম আসরে বিরাট সম্মান পেয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা চতুর্দশ দলাই লামা। তিনি ‘সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে পুরস্কার জিতেছেন। তাঁরএই অডিও প্রজেক্ট Meditation: The Reflections of His Holiness the Dalai Lama এ স্বীকৃতি মিলেছে। সেখানে শান্তির বানীর সঙ্গে শাস্ত্রীয় সংগীতের মেলবন্ধন রয়েছে। দলাই লামার হয়ে মঞ্চে পুরস্কার গ্রহণ করেছেন শিল্পী রুফাস ওয়েনরাইট। ট্রেভর নোয়া ও কেটানজি ব্রাউন জ্যাকসনের মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এই সম্মান অর্জন করেছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বঙ্গভবনে দিল্লি পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা
২০২৬ বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্ক নিয়ে প্রশ্ন তুলতে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার আগে দিল্লির বঙ্গভবনে হঠাৎ নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। ব্যারিকেড বন্ধ এবং তল্লাশির অভিযোগে উঠেছে। ক্ষুব্ধ হয়ে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লি পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। এসআইআর ইস্যুতে কমিশনের সঙ্গে তাঁর বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাজেটের পর ট্রেনের টিকিট বাড়ানো নিয়ে সিদ্ধান্ত রেলের
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ এ ভারতীয় রেলের বরাদ্দ ১০.২৫ শতাংশ বাড়িয়ে এবার ২.৭৭ লক্ষ কোটি টাকা করা হল। রেল পরিকাঠামো উন্নয়ন, নতুন ট্রেন সম্প্রসারণ এবং বুলেট ট্রেন প্রকল্পের কারণে ট্রেনের টিকিটের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। গত বছরে যাত্রীদের থেকে রেল মোট ৮০ হাজার কোটি টাকা আয় করেছিল, যা ২০২৭ সালের মধ্যে বাড়িয়ে ৮৭,৩০০ কোটি টাকা করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে রেলের টিকিটের দাম বাড়তে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলওয়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) উত্তরবঙ্গের তুফানগঞ্জে স্কুলে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উত্তরবঙ্গের তুফানগঞ্জের নাককাটি গাছ উচ্চতর বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ক্যান্টিনে চা বানানোর সময় সিলিন্ডারে আগুন ধরেছে। পুলিশ দ্রুত সিলিন্ডারটিকে স্কুলের মাঠে নিয়ে গেলেও দমকল পৌঁছানোর আগে বিস্ফোরণ হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে এবং সাময়িকভাবে পরীক্ষা ব্যাহত হয়েছে। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। তবে পরিস্থিতি নিয়ে ভয়াবহ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) নতুন বছরে ডিএ বাড়ানোর পথে কেন্দ্র সরকার
কেন্দ্র সরকারি কর্মীদের জন্য নতুন বছরে সুখবর আসতে পারে। ২০২৫ সালের এআইসিপিআই সূচক অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কর্মীদের ডিএ ২ শতাংশ বাড়তে পারে। আর বর্তমানে ৫৮ শতাংশ ডিএ হিসাব অনুযায়ী তা এবার ৬০.৩৫ শতাংশ দাঁড়াবে। তবে নিয়ম অনুযায়ী দশমিক বাদ দিয়ে ৬০ শতাংশ ডিএ দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের নিয়ে আসন্ন বাজেটে কিছুটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বালুচিস্তানে একাধিক জায়গায় হামলা
পাকিস্তানের বালুচিস্তানে ‘হেরোফ ২.০’ অভিযানে একযোগে ১৪টি শহরের ৪৮টি এলাকায় হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। মাস্তুঙ্গ, নোশকি, কোয়েটা সহ একাধিক জেলায় পাকিস্তানের সেনা, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস নিশানায় ছিল। বিএলএ দাবী করছে, ২০০ এর বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এবং ১৭ জন আটক হয়েছে। যদিও সরকার বলছে, ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এই অভিযানে চাঞ্চল্যকর দিক ছিল নারী আত্মঘাতী হামলাকারীদের ব্যবহার। বিএলএ দুই নারী ফিদায়েঁর ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন