সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মিলবে না বকেয়া DA? এই পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ মার্চ মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএর (Dearness allowance) ২৫% মেটাতে হবে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Bengal DA Case)। এদিকে শীর্ষ আদালতের রায় মেনে সরকার যদি এই কাজ করে তাহলে লাভবান আনুমানিক ৪ লক্ষ সরকারি কর্মী। কিন্তু এখন প্রশ্ন উঠছে, আদৌ কি সরকার এই বকেয়া মেটাবে? আবার ডেডলাইন পেরিয়ে যাবে না তো? ফের হতাশ হতে হবে না তো? চলুন জেনে নেওয়া যাক।

আদৌ সরকার বকেয়া ২৫% DA দেবে তো?

বৃহস্পতিবার দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা পরিশোধ করতে হবে। আদেশ অনুসারে, রাজ্য সরকারকে হোলির কাছাকাছি সময়ের মধ্যে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫% পরিশোধ করতে হবে। বাকি ৭৫% কিস্তিতে পরিশোধ করতে হবে। আদালত ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ্য ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে। তবে এখন লাখ টাকার প্রশ্ন হল, রাজ্য সরকার কি এখনই বকেয়া DA মিটিয়ে দিতে বাধ্য? নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে তাদের কাছে? সে বিষয় উত্তর হল হ্যাঁ সরকার আদালতের দ্বারস্থ হতে পারে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের নামল পারদ, ৫ জেলায় কাঁপুনি শীতের, আজকের আবহাওয়া

এই বিষয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন। আইনে এই সমস্ত পথ খোলা আছে অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন। কোনটা করবেন বলা শক্ত।’ অন্যদিকে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর মতে, ‘একটা পথ থাকে রিভিউ করার। যদি দেখা যায় যে কোনওরকম টাইপোগ্রাফিকাল এরর হয়েছে, কোনও তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদি কোনও বিচারপতি মনে করেন এর সারবত্তা আছে, তবে তখন ওই রিভিউ অ্যাপ্লিকেশন লিস্টেড হবে। অন্যথায় ওটা ন্যাচারাল ডেথ করবে।’

কতদিনের মধ্যে ডিএ দিতে হবে?

সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন আদেশ অনুসারে, ৬ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫% পরিশোধ করার নির্দেশ দিয়েছে। বাকি বকেয়া কীভাবে কিস্তিতে পরিশোধ করা হবে তাও নির্ধারণ করেছে। সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।

আরও পড়ুনঃ বিয়ের মরসুমে ফের দাম কমল সোনা, রুপোর! জানুন আজকের রেট

আদালত কী বলেছে?

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল তার সিদ্ধান্তে বলেছেন যে মহার্ঘ্য ভাতা (ডিএ) পরিবর্তনশীল এবং AICPI অনুসারে তা প্রদান করতে হবে। আদালত জানিয়েছে যে দুবার DA দেওয়া যাবে না। তবে, শ্রমিকদের DA দাবি আইনত বৈধ। তাই, DA বিলম্বিত করা উচিত নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ROPA নিয়ম এবং AICPI অনুসারে DA প্রদান করতে হবে। DA প্রদান করতে হ

Leave a Comment