সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরের মতো 2026 সালেও অ্যাপলপ্রেমীদের নজর Apple iPhone 18 সিরিজের দিকে। ইতিমধ্যে বাজারে একাধিক রিপোর্ট ও জল্পনা ছড়িয়ে পড়েছে এই দুটি প্রিমিয়াম ডিভাইসকে ঘিরে। বিশেষ করে iPhone 17 Pro এর সাফল্যের পর নতুন জেনারেশনের প্রতি প্রত্যাশা আরও বেড়েছে। চলুন দেখে নেওয়া যাক, আসন্ন iPhone 18 Pro মডেলে কী কী পরিবর্তন আর ফিচার্স থাকতে পারে।
ডিজাইনে খুব একটা বদল নয়…
প্রসঙ্গত, ডিজাইনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই বলেই মনে করছে টেক বিশেষজ্ঞরা। কারণ, অ্যাপল সম্প্রতি তাদের Pro সিরিজের ডিজাইনে বিরাট আপডেট এনেছিল। কিন্তু লিক হওয়া রিপোর্ট অনুযায়ী এবার দেখা যেতে পারে আরও পাতলা চ্যাসিস। Burgundy, Coffee, Purple এর মতো নতুন কালার অপশন। এর ফলে ফোনের লুক আগের মত প্রিমিয়াম থাকলেও নতুন রঙে ফ্রেশ ফিল আসবে।
ক্যামেরাতে কী চমক?
এদিকে ক্যামেরা বিভাগে বড় আপগ্রেডের আশঙ্কা পাওয়া রয়েছে। রিপোর্ট অনুযায়ী, iPhone 18 Pro এ থাকতে পারে 48MP প্রাইমারি ক্যামেরা, 48MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 48MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এমনকি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 24MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এর ফলে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে প্রফেশনাল আউটপুট মিলবে।
ডিসপ্লে ও প্রসেসর
এদিকে ডিসপ্লে সেকশনেও রয়েছে বড় আপগ্রেডের সম্ভাবনা। ফোনটিতে 6.3 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 120Hz। অন্যদিকে পিক ব্রাইটনেস 3000 nits পর্যন্ত, যা আউটডোর ভিউয়িং, HDR কনটেন্ট এবং গেমিং-র জন্য ভালো অভিজ্ঞতা দেবে। অন্যদিকে প্রসেসরেও রয়েছে চমক। কারণ পারফরমেন্সের জন্য ফোনটিতে এবার Apple A20 Bionic Processor প্রসেসর ব্যবহার করা হবে। এর ফলে দ্রুত প্রসেসিং, উন্নত AI পারফরমেন্স এবং ভালো ব্যাটারি অপটিমাইজেশন সম্ভব হবে।
আরও পড়ুন: ‘ডার্ক প্রিন্স’ খ্যাত তারেক রহমানই হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী! কী বলছে রিপোর্ট?
ব্যাটারি ও চার্জিং
লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটিতে এবার 5100mAh এর ব্যাটারি থাকতে পারে, যার সঙ্গে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। প্রসঙ্গত, অ্যাপলের লঞ্চ সাইকেলে কিছুটা পরিবর্তনের গুঞ্জন শোনা গেলেও রিপোর্ট বলছে যে, এই ফোনটি সম্ভাব্য 3 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বরের মধ্যেই লঞ্চ হবে। আর এবার তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং iPhone Fold। পাশাপাশি স্টোরেজ ভেরিয়েন্ট অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হতে পারে। তবে 256GB ভেরিয়েন্টের দাম মোটামুটি 1,54,900 টাকা পর্যন্ত দাঁড়াতে পারে।