সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজে থাকলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, ইউপিএসসি-র তরফ থেকে নিয়োগের (UPSC Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শূন্যপদের সংখ্যা প্রায় হাজার। ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। সবথেকে বড় ব্যাপার, এই পদে চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। এমনকি স্নাতক পাস করলেই এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
ইউপিএসসি-তে নিয়োগের বিজ্ঞপ্তি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে ভারতীয় প্রশাসনিক পরিষেবা, ভারতীয় পুলিশ পরিষেবা এবং ভারতীয় বিদেশ পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ এ এবং গ্রুপ বি পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ৯৩৩টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সম্মানের যোগ্যতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা, সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
যেমনটা খবর, এখানে আবেদন হয়েছে ৪ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে মঙ্গল দোষ কাটবে ৩ রাশির! আজকের রাশিফল, ১০ ফেব্রুয়ারি
UPSC Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।