স্পেশাল ট্রেন, স্কুলে বিএলও-র আত্মহত্যার চেষ্টা…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৯ ফেব্রুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ ফেব্রুয়ারি, সোমবার। স্পেশাল ট্রেন, স্কুলে বিএলও-র আত্মহত্যার চেষ্টা, আয়কর দফতরের তল্লাশি, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ভোটের আগে রাজ্য সরকারের ১৭ হাজার কোটি টাকা খরচ

ভোটের আগে ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত ১৭ হাজার কোটি টাকা খরচ করল। লক্ষীর ভান্ডারের ভাতা বৃদ্ধি, পূজা অনুদান, পুলিশ, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে আশা কর্মীদের সুবিধা বাড়ানো সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে এই ব্যয় করা হয়েছে। পথশ্রী রাস্তায় ৪৩৭৪ কোটি, সামাজিক নিরাপত্তায় ৫১৩ কোটি, অনুদানে ৫০০ কোটি এবং আমাদের পাড়া আমাদের সমাধানে ১১৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) আয়কর দফতরের তল্লাশি কলকাতায়

ভোটের আবহে রাজ্য জুড়ে আয়কর দফতরের তল্লাশি শুরু হল। সোমবার নিউটাউন, পার্ক স্ট্রীট সহ মোট ২০টি জায়গায় আর্থিক অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। এমনকি সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়ন ছিল। ব্যবসায়ী এবং বিভিন্ন অফিসে তল্লাশি চলেছে। নিউটাউনের এক আবাসনে অভিযান করা হয়। এখনও বিশেষ কিছু উদ্ধার নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি বলেই খবর। তবে এর আগে কয়লা পাছার ও বালি দুর্নীতি মামলায় ইডি রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) দোল উৎসব উপলক্ষে অতিরিক্ত ট্রেন

দোল উৎসবের ভিড় সামাল দিতে ভারতীয় রেল এবছর ১৫০০ হোলি স্পেশাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা কিনা গত বছরের তুলনায় বেশি। প্রাথমিকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল পাঁচজোড়া স্পেশাল ট্রেন চালাবে। নারেঙ্গী–গোরক্ষপুর, কাটিহার–অমৃতসর, ডিব্রুগড়–জয়নগর, নিউ জলপাইগুড়ি–মুজাফফরপুর ও কিশানগঞ্জ–লালকুয়ান রুটেএই ট্রেনগুলি চলবে। ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলেই গেলে সূত্র মারফৎ খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলের লাথিতে বৃদ্ধের মৃত্যু

ব্যারাকপুরে বেআইনি নির্মাণের প্রতিবাদকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাথিতে বৃদ্ধ তুলসী আধিকারিকের মৃত্যু হয়েছে, যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গ্রেফতার এবং দল থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিবার দাবি করছে, মারধরে হার্টফেল করে তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিজেপি চিড়িয়া মোড় অবরোধ করেছে। এমনকি বিটি রোড বন্ধ করে দেওয়া হয়। অর্জুন সিং সহ নেতারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ৪০০০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট বাতিল

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে প্রায় ৪ হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড বাতিল করে দিলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত মুদ্রণ ত্রুটির কারণে বিশেষ করে রোল নম্বর বা নামের মাঝে অতিরিক্ত বিন্দু থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলিকে জানানো হয়েছে ত্রুটিযুক্ত অ্যাডমিট বাতিলের কথা। পাশাপাশি সংশ্লিষ্ট পড়ুয়াদের নতুন অ্যাডমিট অনলাইনে ডাউনলোড বা বিদ্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বিয়ে বাড়ির অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহিমা মৈত্রর ঘনিষ্ঠতা

বিয়ে বাড়ির অনুষ্ঠানে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে আবার একসঙ্গে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে। রাজ্যসভায় সাংসদ সাগরিকা ঘোষ ও রাজদীপ সরদেশাইয়ের কন্যার বিয়েতে তাদের হাসিমুখে গল্প করতে দেখা গিয়েছে। এমনকি পাশাপাশি ছবি তোলা সকলের নজর কেড়েছে। অতীতে একে অপরকে কটাক্ষ এবং তীব্র আক্রমণ করলেও এদিন সেই তিক্ততার কোনওরকম ছাপ ছিল না। কল্যাণ নিজেই ছবি শেয়ার করেছে, যা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) স্কুলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা বিএলও-র

এসআইআর ভোটার তালিকা সংশোধনের কাজের চাপে বাগদার পাথুরিয়ার এফপি স্কুলে এক বুথ লেভেল অফিসার তথা শিক্ষক আত্মহত্যার চেষ্টা করেছেন। স্কুলের অফিসে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁর নাম সরজিত বিশ্বাস। পরিবার কাজের অতিরিক্ত চাপ মূলত এই আত্মহত্যার চেষ্টার পিছনে দায়ী করছে। এনামারেশন ফর্ম বিলি, তথ্য যাচাই এবং শুনানির নোটিশ সংক্রান্ত বিপুল কাজ আর কম সময়সীমা পরিস্থিতি জটিল করে তুলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) মমতার করা মামলায় কড়া জবাব সুপ্রিম কোর্টের

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে এবার কড়া পর্যবেক্ষণ করেছে আদালত। ভোটার তালিকা সংশোধন নিয়ে সময় স্বল্পতা, আনম্যাপড ভোটার এবং তথ্য বিভ্রাটের কথা তুলে ধরার নির্দেশ দিয়েছে রাজ্য। গ্রুপ ডি অফিসার ও রাজ্য কমিশনের মধ্যে মতবিরোধ সামনে এসেছে। এমনকি সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন, এসআইআর প্রক্রিয়া হবে। এতে কোনওরকম বাধা বরদাস্ত করা যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে শোকজ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকার নিবিড় সংশোধন চলাকালীন আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে শোকজ করে দিল সুপ্রিম কোর্ট। কমিশন দাবি করছে, কমিশনে হিংসা এবং ভাঙচুর হলেও পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি। আদালত তাঁর কাছে ব্যক্তিগত হলফনামা চেয়েছে এবং তাঁর ভূমিকার ব্যাখ্যা করতে বলেছে। পাশাপাশি ফর্ম পোড়ানো সহ অভিযোগে কোনও রকম এফআইআর দায়ের করা হয়নি। এর কারণও জানতে চাওয়া হয়েছে। আর এখন তাঁর জবাবের দিকেই রাজ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) রাম মন্দির হামলার ছক কষা অভিযুক্তকে জেলের মধ্যেই খুন সহবন্দির

ফরিদাবাদ জেলা জেলের ভিতর অযোধ্যার রাম মন্দির হামলার ছক কষার অভিযোগে গ্রেফতার জঙ্গি অভিযুক্ত আব্দুল রহমানকে খুন করেছে তাঁর সহবন্দি। রাতের দিকে অরুণ চৌধুরী নামের ওই বন্দি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রহমানের কাছে থেকে হামলার নকশা উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর জেলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment