বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের মাঝেই ফের দুশ্চিন্তা বাড়ল ভারতের। এবার হাসপাতালে ভর্তি করতে হল টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। আমেরিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন শর্মা। সেটাই আরও বেড়েছ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় তারকাকে। তাতে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে টিম ইন্ডিয়ার মাথায় বাজ পড়ার উপক্রম! কী হবে এবার? আদৌ 12 তারিখের ম্যাচে অংশ নিতে পারবেন অভিষেক?
কী হয়েছে অভিষেক শর্মার?
খোঁজ নিয়ে জানা গেল, পাকস্থলীর সংক্রমণে ভুগছেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে থেকেই পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল ভারতীয় তারকার। এদিকে গায়ে ছিল জ্বর। সেসবের মধ্যে সাময়িক উপশমের জন্য ওষুধ খেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। তবে সমস্যা দূর হয়নি। টিম ইন্ডিয়ার একটি সূত্র দাবি করছে, ভারত বনাম আমেরিকা ম্যাচের পর থেকেই অভিষেকের পেটের সমস্যাটা আরও বেড়ে যায়। আর তারপরই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।
এদিকে, পেটের সমস্যা নিয়ে দ্বিতীয় ম্যাচের আগে দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারেননি অভিষেক। দিল্লিতে প্রধান কোচ গৌতম গম্ভীরের নৈশ ভোজের অনুষ্ঠানে অংশ নিলেও কিছুক্ষণ পরেই বেরিয়ে যান তিনি। আর এসব নিয়েই এবার চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার। আদৌ বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলি খেলতে পারবেন অভিষেক? কী হবে নামিবিয়ার ম্যাচে? হাসপাতাল থেকে কবে ছুটি পাবেন তিনি?
অবশ্যই পড়ুন: ‘চূড়ান্ত রায় মেনে নিক, নাহলে দাবানলের মতো …’ DA মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে উপদেশ
মঙ্গলবার ভারতীয় দলের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, “অভিষেক শর্মার পেটের সমস্যাটা ভোগাচ্ছে। আশা রাখছি দুদিন বাদে আমরা ওকে মাঠে দেখতে পাবো।” এদিকে রাত পোহালেই বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হবে ভারত বনাম নামিবিয়ার বিশ্বকাপের ম্যাচ। কাজেই সেই ম্যাচে অভিষেকের জায়গা হওয়াটা ক্রমশ কঠিন হয়ে আসছে। শেষ পর্যন্ত আগামীকালের ম্যাচে শর্মা জায়গা না পেলে ভাগ্যে শিকে ছিঁড়তে পারে সঞ্জু স্যামসনের।