হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে মিলবে লোভনীয় খাবার, কী কী থাকবে মেন্যুতে?

Howrah-Kamakhya Vande Bharat Sleeper

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হল হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের পথচলা (Howrah-Kamakhya Vande Bharat Sleeper)। শনিবার ১৭ জানুয়ারি হল ট্রেনের উদ্বোধনী যাত্রা। যদিও জনসাধারণ কবে এই ট্রেনে সওয়ার হয়ে হাওড়া থেকে গুয়াহাটি কিংবা গুয়াহাটি থেকে হাওড়া ঢুকবেন সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। তবে এসবের মাঝেই বন্দে ভারত স্লিপারের মতো প্রিমিয়াম ট্রেনে কী ধরণের খাবার দেওয়া হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ রেল যাত্রীদের মধ্যে। আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

উদ্বোধন হল হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিকেলে মালদা টাউন স্টেশন থেকে হাওড়া এবং গুয়াহাটি (কামাখ্যা) এর মধ্যে চলাচলকারী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। জানলে অবাক হবেন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর সাথে অংশীদারিত্বে গুয়াহাটির মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসোর্টকে এই ঐতিহাসিক ট্রেন পরিষেবার জন্য সরকারি ক্যাটারার হিসাবে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ এবার বাঙালিরা অসমীয়া খাবার খাওয়ার সুযোগ পাবেন ট্রেনে বসেই।

বন্দে ভারত স্লিপারে কী খাবার দেওয়া হবে?

​এই ব্যবস্থার অধীনে, যাত্রীরা পশ্চিমবঙ্গ এবং আসামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করবেন। স্থানীয়ভাবে উপলব্ধ উপকরণ ব্যবহার করে খাবার তৈরি করা হবে। মেনুতে থাকতে পারে বাসন্তী পোলাও, ছোলার এবং মুগ ডাল, ছিন্নর এবং ধোকার ডালনা, অসমীয়া জোহা ভাত, মাটির মোহর এবং মসুর ডাল, সবজির তরকারি, পাশাপাশি সন্দেশ, নারকেল বরফি এবং রসগোল্লার মতো কিছু আঞ্চলিক মিষ্টি। অর্থাৎ বাংলা এবং আসাম, দুই রাজ্যের খাবারের মেলবন্ধনই চোখে পড়বে।

আরও পড়ুনঃ ছুটির দিনেও জারি শীতের হাতছানি, দক্ষিণবঙ্গের ৪ জেলায় তীব্র ঠান্ডা, আজকের আবহাওয়া

জানা গিয়েছে, মেনুটি বিশেষভাবে রাতের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে। খাবার হবে নিরামিষ। নিরামিষ যেখানে ন্যূনতম মশলা, মৌসুমী পণ্য এবং ঐতিহ্যবাহী রেসিপি ব্যবহার করা হবে, যাতে যাত্রীরা হালকা, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার উপভোগ করতে পারেন ট্রেনে বসে। বহু যাত্রীই রয়েছেন ট্রেনের খাবার খেতে পছন্দ করেন না। সেজন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসেন। তবে আর চিন্তা নেই, কারণ এবার ট্রেনে বসেই কম মশালযুক্ত অথচ সুস্বাদু খাবার মিলবে।

ট্রেনের দূরত্ব এবং ধারণক্ষমতা

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রায় ১,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এতে মোট ১৬টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে, যার মধ্যে রয়েছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি। এই কোচগুলিতে প্রায় ৮২৩ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে এবং ঘুমানোর ব্যবস্থা থাকবে।

Leave a Comment