হাওড়া-বর্ধমান MEMU ট্রেনের রুট বদলে দিল পূর্ব রেল, যাত্রী ভোগান্তির আশঙ্কা

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আচমকা পূর্ব রেলের তরফে হাওড়া – বর্ধমান মেমু ট্রেনের (Howrah-Barddhaman Memu) পথ পরিবর্তন করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি রোজ এই রুটে যাতায়াত করেন? তাহলে বিশদে জেনে নেবেন সবটা।

হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের পথ বদল রেলের

এখন যাত্রীদের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, আচমকা পূর্ব রেলের তরফে হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের পথ পরিবর্তন কেন করা হল? এই নিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশন লিমিট লেভেল ক্রসিং গেট নং ০৩ (কিমি ১৬/১-৩)-তে সীমিত উচ্চতার সাবওয়ে নিররাণ সম্পর্কিত কাজের জন্য আজ বুধবার ২৫ মার্চ থেকে আগামী ২৯ মার্চ অবধি অবধি ডাউন, আপ এবং রিভার্সিবল লাইনে ৫ রাতের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরকার হবে।

আরও পড়ুনঃ পণ্য পরিবহণ থেকে যাত্রী পরিষেবা, ২০২৬-এ ৫ বড় সংস্কারের ঘোষণা রেলে

রেল জানিয়েছে, উল্লেখিত এই কাজের জন্য ট্রেন নম্বর ৬৩৫০১ আপ হাওড়া-বর্ধমান মেমু যাত্রা শুরুর তারিখ ২৫ মার্চ, ২০২৬ ও ২৬ মার্চ ২০২৬-এ পথ বদল করে হাওড়া-বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে। রেল আরও জানিয়েছে, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং নতুন চালু হওয়া ট্রেন/পার্সেল ট্রেন/টিওডি যদি থাকে, ব্লক চলাকালীন পথিমধ্যে যথাযথভাবে নিয়ন্ত্রণ কিংবা পথ পরিবর্তন করা হবে। যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে ক্ষমা চাওয়া হয়েছে।

Leave a Comment