হাতে রয়েছে মাত্র ২১০০০ টাকা! নিজের সম্পত্তির খতিয়ান দিলেন নীতিশ কুমার

Nitish Kumar

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৫-কে বিদায় জানিয়ে অবশেষে ২৬ এর আগমন। আর এই বছর শেষের আবহে প্রতি বারের মত এবারেও নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। আর তাতে গত এক বছরে তাঁর সম্পত্তির হিসেবে বেশ কিছু রদবদল হয়েছে। শুধু নীতিশ কুমারের নন, একইসঙ্গে প্রকাশ্যে এসেছে অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীদের সম্পত্তির পরিমাণও।

প্রকাশিত হল সম্পত্তির পরিমাণ

উল্লেখ্য, বিহারে দীর্ঘদিন ক্ষমতায় থাকা নীতিশ কুমারকে বিরোধীরা পল্টুবাজ বলেই সম্বোধন করে থাকেন। কিন্তু তিনি যে দলের সঙ্গেই থাকুন না কেন, কেউ তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি বলে বারংবার শক্তি প্রদর্শন করে চলেছেন তিনি। গত নভেম্বরেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। প্রতি বছর নীতিশ কুমার তাঁর সম্পত্তির বিবরণ প্রকাশ করে থাকেন। আর সেই নীতিকে মেনেই গতকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তাঁর অন্যান্য মন্ত্রিসভার মন্ত্রীরা তাদের সম্পত্তির বিবরণ প্রকাশ করেন। আর এই সম্পদের তথ্য প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ সকলের। জানা গিয়েছে নীতিশ কুমারের কাছে নাকি রয়েছে মাত্র ২১ হাজার ৫২ টাকা নগদ।

আরও পড়ুনঃ কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস

নীতিশ কুমারের কাছেনগদ রয়েছে মাত্র ২১ হাজার!

২০১১ সালে নীতিশ নির্দেশ দেন, তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্য বছরের শেষে সম্পত্তির হিসাব দেবে। জনসাধারণের সামনে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতেই ছিল ওই পদক্ষেপ। সেই সূত্রেই এবারও তার অন্যথা হয়নি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দেওয়া সম্পদের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই মুহুর্তে তাঁর কাছে মোট ১৬ লক্ষ ৯৭ হাজার ৭৪১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়াও তাঁর কাছে নগদ ২১,০৫২ টাকা রয়েছে। নীতিশের দেওয়া তথ্য অনুযায়ী বিহারের রাজধানী পাটনা সচিবালয়ে অবস্থিত এসবিআই শাখায় তাঁর অ্যাকাউন্টে ৩১,৪৪৮ টাকা জমা রয়েছে। এবং সংসদ ভবনে অবস্থিত এসবিআই শাখায় ৩,৩৫৮ টাকা জমা রয়েছে।

আরও পড়ুন: দেশের প্রথম বন্দে ভারত চলবে বাংলার বুকে, কোন রুটে? বড় ঘোষণা রেলের

রয়েছে একটি ইকো স্পোর্টস কার

এখানেই শেষ নয়, নীতিশ কুমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখায় ২৬,৫০০ টাকা জমা রয়েছে। তিনি ২০১৫ সালে একটি ইকো স্পোর্টস কার কিনেছিলেন, যার মূল্য ১১,৩২,৭৫৩ টাকা। এছাড়াও তাঁর কাছে প্রায় ২,০৩,০০০ টাকা মূল্যের গয়না রয়েছে, যার মধ্যে দুটি সোনার আংটি এবং মুক্তা বসানো একটি রুপোর আংটিও রয়েছে। এছাড়াও নেপথ্যে রয়েছে দিল্লিতে একটি সমবায় আবাসনের একটি ফ্ল্যাট। দ্বারকা এলাকার ওই ফ্ল্যাটের বাজারমূল্য গত এক বছরে অনেকটাই বেড়েছে। তার ফলেই সম্পত্তির অঙ্কও বেড়েছে।

1 thought on “হাতে রয়েছে মাত্র ২১০০০ টাকা! নিজের সম্পত্তির খতিয়ান দিলেন নীতিশ কুমার”

  1. Heard some good things about ta88. Looks like they’ve got a good range of casino games and sports betting. Might be worth a look if you’re looking for some variety. Learn more here: ta88

    Reply

Leave a Comment