প্রীতি পোদ্দার, কলকাতা: দূরে ভ্রমণের জন্য সকলেরই প্রথম পছন্দ থাকে ট্রেন। কিন্তু অনেক সময় শেষমুহূর্তে দেখা যায় কখনও ট্রেনের টিকিট ক্যানসেল হয়ে যায় অথবা ট্রেন লেট থাকে। যার ফলে ভ্রমণের আনন্দ মুহূর্তে মাটি। তাই ট্রেনের ঝামেলা থেকে মুক্তি পেতে এবার বাস পরিষেবা (Bus Service) নিয়ে এল বড় চমক। জানা গিয়েছে এবার কলকাতা থেকে সরাসরি পাটনা যাওয়ার বায়ো টয়লেট যুক্ত এসি বাস পরিষেবা (Kolkata-Patna Bus) মিলবে খুব সহজেই।
বাসে চেপে ডিরেক্ট যাওয়া যাবে পাটনা
ট্রেন নয়, এবার সরাসরি বিলাসবহুল বাসে চেপে কলকাতা থেকে ঘুরে আসুন বিহারের রাজধানী পাটনা এবং পবিত্র ভূমি পাটনা সাহিব। আর এই সুবিধা দিচ্ছে ‘রায়পুর ক্রুজার’। অত্যাধুনিক এই বাসে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে Wifi এর ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বায়ো-টয়লেট এই বাসের সবথেকে বড় আকর্ষণ। যাত্রীদের হাইজিনের কথা মাথায় রেখে বাসের ভেতরে টয়লেট তৈরি করা হয়েছে। এছাড়া, ভ্রমণের সময় যাত্রীদের একঘেয়েমি দূর করতে প্রতিটি সিটে বা কেবিনে থাকছে ব্যক্তিগত LED টিভি। সঙ্গে দেওয়া হবে হেডফোন। অর্থাৎ এক কথায় ভিড় ট্রেনের এক দারুন বিকল্প হয়ে উঠতে চলেছে এই বাস। কারণ এটি বেশ আরামদায়ক ও সুবিধাজনক।
থাকবে GPS Tracking এর সুবিধা
এই অত্যাধুনিক এবং উন্নত মানের এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। প্রতিটি স্লিপারে মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে। অর্থাৎ যাত্রা পথে আপনার স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেটের ব্যাটারি নিয়ে চিন্তা থাকবে না। এছাড়াও যাত্রীদের নিরাপত্তার জন্য বাসের ভেতরে থাকছে CCTV ক্যামেরা এবং গন্তব্য স্থল ট্র্যাক করার জন্য থাকছে GPS Tracking এর সুবিধা। জানা গিয়েছে বাসটি পরিচালনা করবেন অভিজ্ঞ ও প্রশিক্ষিত চালক এবং কর্মী। যাত্রার শুরুতে প্রতিটি যাত্রীকে একটি করে জলের বোতল দেওয়া হবে। পাশাপাশি ঘুমোনোর জন্য কম্বল এবং মাথার বালিশের সুবিধা রয়েছে।
আরও পড়ুন: বিধায়ক পদ ছাড়লেন নীতীশ, দিলেন ইস্তফা পত্র
বাসের সময়সূচী
জানা গিয়েছে, কলকাতা থেকে পাটনা যাওয়ার বাসগুলো দুটি জায়গা থেকে ছাড়বে। একটি হল কালীঘাটের গুরুদ্বার, সেখানে সন্ধ্যে ৭ টা নাগাদ ছাড়বে। এবং অপর বাসটি এসপ্ল্যানেড থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে। কলকাতা থেকে যাওয়ার সময় বাসটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, নওয়াদা এবং বিহার শরীফ হয়ে পাটনায় পৌঁছবে। উল্টো দিকে ফেরৎ আসার সময় একটি বাস পাটনার পাটুলিপুত্র থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিটে ছাড়বে এবং অপর বাসটি পাটনা সাহিব গুরুদ্বার থেকে সন্ধ্যে ৭ টার সময় ছাড়বে। সিট বুকিং এর জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। সেগুলি হল 9073535111 এবং 9073545111। সরাসরি এই নম্বরগুলিতে কল বা হোয়াটসঅ্যাপ করে বুক করা হবে টিকিট।