হালকা নামবে পারদ! দক্ষিণবঙ্গে শীতের বদলে কুয়াশার খেলা, আগামীকালের আবহাওয়া

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারি এখনও শেষ হয়নি, এদিকে তার আগেই ঠান্ডা একদমই গায়েব। যদিও আবহবিদরা আগেই জানিয়েছিল যে সরস্বতী পুজো পেরোতে না পেরোতেই রাজ্যজুড়ে হালকা গরমের প্রভাব পড়বে, আর সেটাই এবার বাস্তবের রূপ নিল। এবং শুষ্ক আবহাওয়াও (Weather Tomorrow) আরও স্পষ্ট। জানা গিয়েছে এখনই ঠাণ্ডার কামব্যাক করার কোনো সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ডিসেম্বরে শীতের দাপট এতটাই তীব্র ছিল যে সকলেই প্রায় জুবুথুবু কিন্তু জানুয়ারি পড়তেই আবহাওয়ার এত বড় পরিবর্তনে অনেকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে। আর এই বড় পরিবর্তনের অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক ঝঞ্ঝার দাপটে শীত একদমই গায়েব হয়ে গিয়েছে। আর তাতেই দুই বঙ্গেই কুয়াশার প্রকোপ বেড়েছে। দক্ষিণবঙ্গে ভোর এবং সন্ধ্যেতে হালকা শীতের দাপট থাকলেও বেলা বাড়তেই দ্রুত কমে যাচ্ছে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রায় এখনই কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। পশ্চিমী জেলাগুলিতেও এমনই থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে ঠিকই, তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশা সম্ভাবনাও দেখা যাবে।

আরও পড়ুন: ভারতের সবথেকে ঋণগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ, মাথায় কত বোঝা? প্রকাশ্যে RBI-র রিপোর্ট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের সমস্ত জেলায় শীতল ভাব বজায় থাকবে। এমনকি জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। শেষ আপডেট অনুযায়ী রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।

Leave a Comment