হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য সহ তিন ধারায় মামলা, দ্বিতীয় বিয়ে করে ফাঁসলেন খড়্গপুরের বিধায়ক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্ত্রী, সন্তান থাকা সত্ত্বেও মেয়ের বয়সী পাত্রীকে বিয়ের অভিযোগ উঠেছে অভিনেতা রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিনেতার বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন খোদ তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আর তারপরেই বিজেপির খড়গপুরের বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু (FIR Against Hiran Chatterjee) করল আনন্দপুর থানার পুলিশ। জানা যাচ্ছে, বিজেপি নেতার বিরুদ্ধে মোট তিনটি ধারায় মামলা রুজু হয়েছে।

অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রথম স্ত্রীর

সূত্রের খবর, বাংলা টলিউড দুনিয়ার নামকরা মুখ হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই হিরণের কাছে ডিভোর্সের দাবি করেছেন। সেই সাথে, বিজেপি নেতার বিরুদ্ধে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন একটানা শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন তিনি। পাশাপাশি 2000 সালে বিয়ের পর 25 বছর সংসার করেও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অভিযোগ তুলে আনন্দপুর থানায় নালিশ জানান অনিন্দিতা। সেই অভিযোগের ভিত্তিতে বাঙালি অভিনেতার বিরুদ্ধে FIR রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিনেতা তথা বিজেপির বিধায়ক হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 82 (1), 86 এবং 58 এই তিন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বেশ কয়েকটি সূত্র মারফত খাবর, পুলিশের কাছে বিজেপি নেতার বিরুদ্ধে লিখিতভাবে যে অভিযোগ জমা পড়েছে তাতে শুধুমাত্র অভিনেতা হিরণ নন সেই সাথে নাম রয়েছে পাত্রী হৃতিকা গিরিরও। তাঁর বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী। তিনি এও বলেছেন, অভিনেতা নাকি তাকে জানিয়েছিলেন হৃতিকা তাঁকে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করছিল। তবে বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও কেন নতুন করে একজন নারীকে বিয়ে করলেন হিরণ? এমন প্রশ্ন তুলেই অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের করিয়েছেন অনিন্দিতা।

অবশ্যই পড়ুন: সরস্বতী পুজোর দিন পূর্বস্থলীর স্কুলে তালা, বাণী বন্দনা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাঙালি অভিনেতা রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায় এবং মডেল হৃতিকার বেশ কয়েকটি ছবি। যেগুলির কোনওটিতে দেখা গেছে, বেনারসের ঘাটের বসে ওই মহিলার সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছেন অভিনেতা। অন্য একটি ছবিতে দেখা গিয়ে, বিয়ের পর একসাথে শাড়ি এবং পাঞ্জাবিতে দাঁড়িয়ে রয়েছেন দুজন। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি নেতার বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়।

Leave a Comment