হুড়মুড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, ভারতীয় রেলের এই স্টকে এখনও বিনিয়োগ করেননি?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে শেয়ার মার্কেটে (Stock Market) ঝড় তুলেছে একাধিক স্টক। যাঁরা সেইসব স্টকে আগে টাকা রেখেছিলেন তাঁরা আজকের দিনে মালামাল হয়েছেন। আগামীতে বড় রিটার্ন দিতে পারে এমন স্টকের খোঁজ করছেন বিনিয়োগকারীরা। এ বিষয়ে অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, সেইসব স্টকে বিনিয়োগ করা ভালো যেসব স্টকের মালিকানাধীন সংস্থাগুলি সদ্য নতুন অর্ডার পেয়েছে। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি স্টকের খোঁজ, যার মালিকানাধীন সংস্থা সদ্য একটি নতুন কাজের অর্ডার পেয়েছে। সব থেকে বড় কথা, এটি ভারতীয় রেলের অধীনস্থ নবরত্ন সংস্থা।

এই স্টকে টাকা রেখে ভাগ্য ফিরতে পারে আপনার

কলকাতা মেট্রোর বিভিন্ন অংশে টানেল তৈরি থেকে শুরু করে গোটা দেশজুড়ে ভারতীয় রেলের একাধিক কাজের দায়িত্ব রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডের হাতে। ভারতীয় রেলের এই জনপ্রিয় সংস্থাটিই এবার নতুন অর্ডার পেয়েছে। মঙ্গলবার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় সংস্থাটি জানিয়েছে, তারা দক্ষিণ মধ্য রেলওয়ের অধীনে একটি বড় ওভারহেড বিদ্যুতায়ন আপগ্রেড প্রকল্পের জন্য সবচেয়ে কম দর দিয়ে নির্বাচিত হয়েছে। সেই সূত্রেই, তাঁদের হাতে দায়িত্ব পড়েছে এই বিশেষ প্রকল্পের।

সংস্থাটির তরফে নতুন অর্ডারের ঘোষণা আসতেই স্টকের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বলে রাখি, আজ শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম ছিল 325 টাকা 90 পয়সা। গত তিন বছরের হিসেব করলে এই স্টক বিনিয়োগকারীদের 322 শতাংশ রিটার্ন দিয়েছে। 5 বছরে গিয়ে এই স্টকের মোট রিটার্নের পরিমাণ 1017 শতাংশ। তবে যদি গত ছয় বছরের হিসাব করা যায় তবে 2020 সাল থেকে আজ পর্যন্ত এই স্টক বিনিয়োগকারীদের 1129 শতাংশ রিটার্ন প্রদান করেছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, খুব শীঘ্রই এই স্টকের দাম আরও বাড়বে। মূলত সে কারণেই এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন অনেকে।

অবশ্যই পড়ুন: বদলে যাবে পিনকোড, বাড়বে সমস্যা! পরপর পোস্ট অফিস বন্ধ করে চলেছে ভারতীয় ডাক বিভাগ

উল্লেখ্য, ভারতীয় রেলের নবরত্ন সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড দক্ষিণ মধ্য রেলের তরফে যে নতুন অর্ডারটি পেয়েছে তার কাজ শেষ করতে হবে আগামী দু বছরের মধ্যে। জানা গিয়েছে, সংস্থাটির হাতে আসা নতুন অর্ডারের মূল্য প্রায় 243 কোটি টাকা। শুধু তাই নয়, চলতি জানুয়ারিতে দক্ষিণ পূর্ব রেলের তরফে 87.56 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছিল এই সংস্থা।

Leave a Comment