হোটেল বুকিং না করায় রাস্তায় বসে থাকতে হল প্লেয়ারদের, বিশ্বকাপের মাঝেই লজ্জায় পাকিস্তান!

Pakistan Team stranded on road because of Federation not pay Hotel bills

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হোটেলের বিল দিতে পারেনি ম্যানেজমেন্ট। তাই রাস্তাতেই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হলো পাকিস্তান হকি দলকে (Pakistan Team Stranded On Road)। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। জানা যাচ্ছে, FIH প্রো লিগের দ্বিতীয় পর্বের মাঝে হোবার্টে ছিল পাকিস্তানের হকি দল। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান হকি দলের কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা অস্ট্রেলিয়ার একটি 4 স্টার হোটেলে উঠেছিলেন।

আসলে পাকিস্তান হকি ফেডারেশন এবং পাক বোর্ডের তরফে আশ্বস্ত হওয়ার পরই ওই হোটেলে থাকার জন্য যান প্লেয়াররা। এদিকে হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাঁদের ফেডারেশন বা পাকিস্তান হকি বোর্ড কোনও রকম অ্যাডভান্স বুকিং করেনি। এর জেরে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে দেখা গিয়েছে পাকিস্তানের হকি প্লেয়ারদের। বিশ্বকাপের মাঝে যেই ঘটনায় ফের লজ্জা বাড়ল পশ্চিমের দেশের!

বিশ্বকাপের মাঝে মুখ পুড়ল পাকিস্তানের

চলছে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান দল। আর তার আগেই চরম দুর্ভোগ পোহাতে হলো অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া পাকিস্তানের হকি প্লেয়ারদের। জনা গিয়েছে, অস্ট্রেলিয়ার ওই 4 স্টার হোটেলে অ্যাডভান্স বুকিং না করার কারণে প্লেয়ারদের দুর্ভোগ দেখে পাক হকি বোর্ড এবং পাকিস্তানের হকি ফেডারেশনের সাথে যোগাযোগ করেছিলেন পাক দলের হেড কোচ তাহির জামান। তবে জানা যায়, ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেলেও পাকিস্তান হকি ফেডারেশনের তরফে কোনও সুরাহা মেলেনি।

এদিকে হোটেলে রুম না পেয়ে রাস্তায় বসে থাকতে হয়েছে প্লেয়ারদের। যেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে হোটেল সংলগ্ন এক রাস্তার পাশে ব্যাগ পত্র নিয়ে পাকিস্তানের প্লেয়ারদের মধ্যে কেউ বসে কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন। সূত্রের খবর, দীর্ঘ সময় পর পাকিস্তানি প্লেয়ারদের দুর্ভোগ দেখে শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ তাঁদের থাকার জন্য কয়েকটি রুম ব্যবস্থা করে দেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, হোটেলে প্রথম দিকে রুম না পেয়ে চরম দুর্ভোগের পরের দিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে 2-3 গোলের ব্যবধানে হেরেছিল পাক দল। সব মিলিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন হকি দল নিয়ে একপ্রকার মুখ পুড়ল পাকিস্তানের।

অবশ্যই পড়ুন: শত্রু হবে খান খান! রাশিয়া থেকে আরও ২৮৮টি মিসাইল সমৃদ্ধ ৫ S-400 কিনছে ভারত

উল্লেখ্য, এমনিতেই হকিতে সংকটে পাকিস্তান। চলতি প্রো লিগে আজ পর্যন্ত ছয়টি ম্যাচে হেরেছে পাকিস্তান দল। এদিকে গ্রিন আর্মিকে পেছনে ফেলে ক্রমাগত এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া এবং জার্মানির মতো দলগুলি। এদিকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পাকিস্তানি প্লেয়ারদের দুর্ভোগের ঘটনায় টিম ম্যানেজমেন্ট এবং তাদের গোটা সিস্টেমকেই দায়ী করা হচ্ছে। হোটেলে গিয়ে রুম না পাওয়ায় চরম অপমানিত বোধ করার পর এবার পাকিস্তান হকি ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়ও!

Leave a Comment