হোলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা সরকারের, কারা পাবেন?

Free LPG Cylinder

সৌভিক মুখার্জী, কলকাতা: দোল বা হোলির আগে সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তির খবর। উৎসবের মরসুমে রান্না ঘরের বাড়তি খরচের চাপ কমাতে এবার বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার (Free LPG Cylinder) দেওয়ার ঘোষণা করেছে সরকার। আর এই উদ্যোগে সরাসরি উপকৃত হবে দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি। প্রশ্ন উঠছে, কোন রাজ্যে এই সুবিধা মিলবে এবং কারা পাবে, কীভাবে পাবে? বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

রাজ্য সরকারের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার

আসলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সরকার জানিয়েছে, হোলি এবং দীপাবলি এই দুই বড় উৎসবে প্রতিটি যোগ্য পরিবারকে একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৩০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।

আসলে দিল্লি সরকারের এই পদক্ষেপটি বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ বলেই মনে করা হচ্ছে। ক্ষমতায় আসার পর প্রথম বছর পূর্তি উপলক্ষে সরকার এই প্রতিশ্রুতি দিচ্ছে। সরকারের মতে, উৎসবের মরসুমে রান্নার খরচ সবথেকে বেশি দরিদ্র পরিবারগুলোর উপর চাপ সৃষ্টি করে। এমনকি এর আগে প্রথম দফায় বিনামূল্য সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উৎসবের প্রস্তুতি আরও সহজে করা যায়।

কারা পাবে এই সুবিধা?

আসলে এই প্রকল্প অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্যই। বিশেষ করে যে সমস্ত পরিবারের বৈধ রেশন কার্ড রয়েছে এবং গণবণ্টন ব্যবস্থার আবেদনভুক্ত ও দরিদ্র এবং নিন্মবিত্ত পরিবারের আওতায় পড়ে, তারা এই প্রকল্পের সুবিধা পাবে। তবে সরকারি সূত্রে জানা গেছে, আলাদা করে এই প্রকল্পের জন্য আবেদন করার কোনও প্রয়োজন নেই। যে সমস্ত পরিবারের তথ্য রেশন কার্ড সিস্টেমে নথিভুক্ত রয়েছে, তারা স্বয়ংক্রিয়ভাবেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেয়ে যাবে।

আরও পড়ুন: পিছিয়ে গেল রেলের ২২,০০০ গ্রুপ ডি আবেদনের দিনক্ষণ! দেখুন ডেডলাইন

হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। দিল্লি সরকার সরাসরি সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার বদলে এবার ডিবিটি পদ্ধতি বেছে নিয়েছে। আর হোলি এবং দীপাবলিতে প্রতি সিলিন্ডারের সমমূল্যের টাকা অর্থাৎ আনুমানিক ৮৫০ টাকা করে যোগ্য সুবিধাভোগীদের আধার কার্ড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। আর এই টাকা পাওয়ার পর গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সহজেই সিলিন্ডার কিনে নেওয়া যাবে।

Leave a Comment