১০০০ টাকা বেতন বৃদ্ধি অসম্মানজনক, এই টাকায় সংসার চলে না! দুঃখ প্রকাশ সিভিকের

Civic Volunteers

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করেছে রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার সবার ভাতা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) জন্যও ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। কিন্তু সামান্য ১০০০ টাকা। এবার সেই নিয়ে প্রতিবাদ করল সিভিক ভলেন্টিয়ারদের একাংশ।

সিভিকদের বেতন বাড়ানো হল ১০০০

বৃহস্পতিবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের মাসিক বেতন আরও ১ হাজার টাকা বাড়ানো হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। এছাড়াও, কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু হলে তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এতদিন এই ক্ষতিপূরণ ছিল ৩ লক্ষ টাকা। কিন্তু এবার এই নিয়ে বিরক্ত মনোভাব প্রকাশ করল সিভিক ভলেন্টিয়াররা। তাঁদের মতে সামান্য ১০০০ টাকা বৃদ্ধিতে আসলে তাঁদের কর্মক্ষেত্রে অসন্মান করা হল।

কেন এই প্রতিবাদ?

মালদহের এক সিভিক ভলেন্টিয়ার অন্তর্বর্তী বাজেটে বেতন বৃদ্ধির প্রসঙ্গে বলেন, “বর্তমান বাজারে যেভাবে দিনের পর দিন মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে ১০০০ টাকায় কোনো কিছু হয় না। আমরা দিনে ১৫-১৬ ঘণ্টা ধরে কাজ করে থাকি, যার ফলে এই কাজের বাইরে অন্য কোথাও কাজ করার সুযোগও থাকে না। তাই একটু ভেবে চিন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।” একই মতামত প্রেরণ করেন বাকিরাও। এর আগে ২০২৪ সালে রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বেড়েছিল ১০০০ টাকা। সেবার ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী DA মেটাবে পশ্চিমবঙ্গ সরকার? মিলল উত্তর

প্রসঙ্গত, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে আশা কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের ১০০০ টাকা বেতন বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। তাঁদের মতে প্রশাসন ইচ্ছে করে সমস্যায় ফেলছে। এদিকে এই বেতন সংক্রান্ত বিষয়ে প্রতিবাদে আজ স্বাস্থ্যভবনে হয়েছিল স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সেখানে পুলিশি বাঁধা দেওয়ায় রীতিমত চাপের মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। তবে এখনও পর্যন্ত শাসক দল তৃণমূলের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment