বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বিহারের মাত্র 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর হাতে ব্যাট থাকলে চিন্তা বেড়ে যায় বোলারদের। মঙ্গলবার, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নেমেও নিজের পরিচিত রূপ দেখালেন বৈভব। ব্যাট হাতে করলেন অর্ধশতরান। তবে ঝকঝকে ইনিংস খেলা সত্বেও 10 বছরের এক পুরনো রেকর্ড ভাঙতে গিয়েও কার্যত মুখ থুবড়ে পড়লেন ভারতের উদীয়মান তারা।
জিম্বাবুয়ের বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরি বৈভবের
এদিন, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সেই সূত্রে ব্যাট করতে নামে ভারতীয় দল। দলের হয়ে ওপেনিং করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝোড়ো হাওয়া তুলে ছিলেন সূর্যবংশী। প্রতিপক্ষের বোলারদের একের পর এক বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখিয়ে মাত্র 24 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটারের ম্যাচ দেখে মনে হচ্ছিল আজ হয়তো বড় ইনিংস খেলার পরিকল্পনা রয়েছে তার। তবে শেষ পর্যন্ত সেই ভাবনা ভুল প্রমাণ করে আউট হয়ে চলে যান সূর্যবংশী। আজ বৈভবের ব্যাট থেকে 30 বলে চারটি চার এবং চারটি ছয় সহযোগে 52 রানের ইনিংস উপহার পেয়েছিল ভারত।
10 বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারলেন না বৈভব
বৈভবের হাতে সুযোগ ছিল এক দশক পুরনো এক রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার। হ্যাঁ, 2016 সালে নেপালের বিরুদ্ধে অনূর্ধ্ব 19 ওয়ানডে ম্যাচে মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। আজ সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুবর্ণ সুযোগ ছিল বৈভবের হাতে। সেই মতোই ম্যাচের প্রথম থেকে চেষ্টা করে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের দাপুটে ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হলে তিনি। বলে রাখি, আজ পর্যন্ত পন্থের এই রেকর্ড ভাঙতে পারেনি ভারতের কোনও যুবক ক্রিকেটার। কাজেই বৈভব যদি এই কাজ করতে পারতেন তবে তিনি হয়ে উঠতেন অনূর্ধ্ব 19 ওয়ানডেতে ভারতের প্রথম দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: কবে কবে কাদের বিরুদ্ধে খেলবে অস্কার ব্রুজোর দল? রইল ISL এ ইস্টবেঙ্গলের ক্রীড়াসূচি
24 BALL FIFTY BY VAIBHAV SURYAVANSHI IN THE U19 WORLD CUP. pic.twitter.com/Ah9ueodN2B
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 27, 2026
উল্লেখ্য, চলতি অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপে আজ পর্যন্ত বৈভবই সর্বাধিক রান সংগ্রহ করেছেন। এখনও পর্যন্ত মোট চার ম্যাচে অংশ নিয়ে 166 রান করেছেন বৈভব। এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। সবচেয়ে বড় বিষয়, 133.87 স্ট্রাইক রেট ধরে রেখে এই রান করেছেন বিহারের ভূমিপুত্র। সময়ের সাথে সাথে বৈভবের রানের সংখ্যা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।