১০ হাজার হয়েছে ৪ লাখ.. আজ নয় তো কাল, এই স্টকই আপনার ভাগ্যের চাকা ঘোরাবে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের লাখপতি বানিয়েছে (Multibagger Stock)। সেইসব মাল্টিব্যাগার স্টকের তালিকায় রয়েছে RDB Infrastructure & Power-এর স্টকও। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, একটা সময় বহু বিনিয়োগকারী এই স্টককে উপেক্ষা করেছিলেন শুধুমাত্র এটা ভেবে যে এই ধরনের স্টকে বিনিয়োগ করা মানে লস। আজকের দিনে দাঁড়িয়ে উপেক্ষিত সেই স্টক বিনিয়োগকারীদের এক গাল হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 5 বছরের মধ্যেই এই স্টক ইনভেস্টরদের 3900 শতাংশ রিটার্ন প্রদান করেছে।

10 হাজার হয়েছে 4 লাখ

ভারতীয় রিয়েল এস্টেট কোম্পানি RDB Infrastructure & Power শেয়ার বাজারের চরম ওঠাপড়ার মধ্যেও বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। না বললেই নয়, এই সংস্থাটি সাম্প্রতিক বছরগুলিতে তাদের ব্যবসায় বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। ফলে স্বাভাবিকভাবেই সংস্থার স্টকের দাম হুড়মুড়িয়ে বেড়েছে। একটা সময়ে দাঁড়িয়ে যেখানে এই স্টকে বিনিয়োগ করতে ভয় পেতেন বিনিয়োগকারীরা, সেখানে আজকের দিনে এই স্টকে টাকা রাখার জন্য হিরিক পড়ে গিয়েছে ইনভেস্টরদের।

বলে রাখি, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2021 সালে দাঁড়িয়ে যাঁরা এই স্টকে মাত্র 10 হাজার টাকা রেখেছিলেন আজকের দিনে তাদের সেই আমানতের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 4 লাখ টাকায়। কেউ যদি 1 লাখ টাকা রাখতেন তবে তার আমানতের পরিমাণ দাঁড়াতো 40 লাখে। ভাবা যায়! এদিকে গত বছর থেকে আজ পর্যন্ত অর্থাৎ মাত্র এক বছরের মধ্যে এই স্টক 24 শতাংশ রিটার্ন দিলেও গত ছয় মাসে এই স্টক থেকে 37 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। গত তিন মাসে এসেছে 41 শতাংশ রিটার্ন। তবে এক মাসের মধ্যে এই স্টক মাত্র 6 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অবশ্যই পড়ুন: বছরে যাতায়াত করবেন ৯ কোটি মানুষ, তৈরি হচ্ছে দেশের প্রথম অফশোর এয়ারপোর্ট!

শেষবারের মতো, আজ অর্থাৎ 29 জানুয়ারি এই স্টকের দাম কিছুটা কমে 66.2 টাকায় ক্লোজ হয়েছিল। তবে বিশেষজ্ঞদের দাবি, আজ না হয় কাল, এই স্টকের দাম বাড়বে। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী মনে করছেন, সংস্থাটি ভবিষ্যতে নিজেদের ব্যবসা বাড়ানোর সাথে সাথে এই স্টকের দাম লাফিয়ে বাড়বে। সেই কারণেই অনেকে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন।

 

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment