বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই LPG গ্যাস সিলিন্ডার নিয়ে (LPG Cylinder Price January 2026) মাথায় হাত পড়েছিল দেশবাসীর! এক ধাক্কায় দাম বাড়ছে 111 টাকা! খবরটা শুনে যেন চোখে সর্ষের ফুল দেখছিলেন অনেকে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক LPG সিলিন্ডারের জন্য। 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও এখনই বাড়ছে না গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। তাতে ধরে প্রাণ এসেছে অনেকের।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম
বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি বাণিজ্যিক 19 কেজির LPG সিলিন্ডারের যে নতুন দাম ধার্য হয়েছে তাতে বর্তমানে 1580.50 টাকার সিলিন্ডার এখন 1691.50 টাকায় কিনতে হবে। কলকাতাতে এই দাম 1684 টাকা থেকে বেড়ে 1795 টাকায় দাঁড়িয়েছে। একই সাথে মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1531 থেকে বাড়িয়ে 1642.50 টাকা করা হয়েছে। দিল্লিতে এই দাম পৌঁছেছে 1691.50 টাকায়।
পর্যাপ্ত তথ্য অনুযায়ী, 19 কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম লখনউতে 1814 টাকা। পাটনায় সেই দাম পৌঁছেছে 1953.50 টাকায়, নয়ডায় 1691 টাকা এবং ভোপাল ও গুরুগ্রামে যথাক্রমে 1696 এবং 1708.50 টাকা।
অবশ্যই পড়ুন: ১ মাসে টাকা ডবল! দাম ২ টাকারও কম, এই স্টকে বিনিয়োগ করে কপাল খুলেছে অনেকের
কেন বাড়ে LPG গ্যাসের দাম?
সরকারি যুক্তি অনুযায়ী, LPG গ্যাসের দাম বাড়ার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হলো আমদানি সমতা মূল্য, বিশ্বব্যাপী জ্বালানির হার, মালবাহী খরচ, বীমা এবং স্থানীয় কর থেকে শুরু করে রুপি এবং ডলারের বিনিময় হার। তাছাড়াও রাজ্যস্তরের কর এবং এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহের ব্যায় বেশি হলে LPG গ্যাসের দাম বাড়ে। বাণিজ্যিক LPG গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরকারের একটি সূত্র দাবি করছে, বাণিজ্যিক গ্যাসের দাম বাজার নির্ধারিত এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সম্পর্কিত। এদিকে অনেকেরই দাবি, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে অন্যান্য হোটেলের খরচ কিছুটা বাড়তে পারে।
অবশ্যই পড়ুন: নতুন বছরে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, কর্মীদের জন্য হল বিরাট ঘোষণা
উল্লেখ্য, রান্নার গ্যাসের দাম এবারের মতো অপরিবর্তিত থাকায় বর্তমানে কলকাতায় রান্নার গ্যাসের দাম 879 টাকা। অন্যদিকে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 853 টাকা, মুম্বইতে বর্তমানে একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 852.50 টাকা। উত্তর প্রদেশের লখনউতে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে 890.50 টাকা মূল্যে, আহমেদাবাদ 860 টাকা, পাটনায় 951 টাকা, এবং হায়দরাবাদে 905 টাকায় রান্নার গ্যাস বিক্রি হচ্ছে।