১ লাখ হয়েছে ৮ লাখ, ১ বছরেই শেয়ার বাজারের ছবি বদলে দিয়েছে ২৮ টাকার স্টক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলা ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। দেশের আগামীর বাজেট রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই বাজেটের পরই ঝড় উঠতে পারে শেয়ার বাজারে। তবে তার আগে বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন (Multibagger Stock) দিয়ে শিরোনামে উঠে এসেছে। সেই তালিকায় নাম রয়েছে জিএইচভি ইনফ্রা প্রজেক্টস লিমিটেডের। গত বছর নরেন্দ্র মোদি সরকারের বাজেট থেকে আসন্ন বাজেট অর্থাৎ গত এক বছরে এই স্টক বিনিয়োগকারীদের 700 শতাংশ রিটার্ন দিয়েছে।

1 লাখকে 8 লাখ বানিয়েছে এই স্টক

সাম্প্রতিককালে শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও একাধিক স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুরিয়েছে। সেই তালিকায় রয়েছে যেমন পেন স্টক তেমনই রয়েছে বড় সংস্থার স্টকও। আর সেই সব লাভদায়ী স্টকের তালিকায় বলা যেতে পারে শুরুর দিকেই রয়েছে জিএইচভি ইনফ্রা প্রজেক্টস লিমিটেড স্টক। বলাই বাহুল্য, গত বছর অর্থাৎ 2025 সালের 31 জানুয়ারি এই সংস্থার একটি স্টকের দাম ছিল 28 টাকা। সেই স্টক 30 জানুয়ারি অর্থাৎ আজ শেষবারের মতো 229 টাকায় ক্লোজ হয়েছে।।

জানলে অবাক হবেন, এই সংস্থার স্টকটি গত এক বছরে বিনিয়োগকারীদের একসাথে 700 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। অর্থাৎ এই স্টকে যদি গত বছর বাজেটের আগে বা পরে কেউ মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে তার মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতো 8 লাখেরও বেশি অর্থে। যেটা না বললেই নয়, 2026 আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে এই সংস্থার আয় 128 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সাথে সংস্থাটির নিট মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

অবশ্যই পড়ুন: বাংলার বুকে চালু হল দুয়ারে ব্যাঙ্ক পরিষেবা, বাড়িতেই মিলবে পরিষেবা

বলে রাখি, 2025 সালের নভেম্বর মাসে এই সংস্থার একটি স্টকের দাম সর্বোচ্চ 362 টাকা 40 পয়সায় ট্রেড করেছিল। অর্থাৎ এই সময়ে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, নরেন্দ্র মোদি সরকারের আসন্ন বাজেটের পর এই স্টকের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। মূলত সেই কারণে যত দ্রুত সম্ভব এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment