বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 পেরিয়ে 2026-কে বরণ করে নিয়েছেন সকলে। নতুন বছর উদযাপনের পর নিজ নিজ কর্মে লেগে পড়বেন প্রত্যেকেই। ভারতীয় ক্রিকেটাররাও সেই নিয়মের বাইরে নন। নতুন বছরে প্রচুর ক্রিকেট খেলতে হবে শুভমন গিলদের। জানুয়ারি থেকেই লেগে পড়বেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। এরপর গোটা বছর ঠাসা কর্মসূচি ভারতীয় ক্রিকেটারদের। 2026 এ কবে কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India 2026 Matches)? দেখে নিন এক নজরে।
2026 সালে কবে কবে মাঠে নামবে ভারত?
চলতি বছর ভারতীয় দলের ক্রিকেট সফর শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ দিয়ে। যা শুরু হচ্ছে 11 জানুয়ারি থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ গড়াবে 14 এবং 18 জানুয়ারি। ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ভদোদরা, রাজকোট ও ইন্দোরে।
ওয়ানডে সিরিজ শেষ হলে কিউই দলের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টিম ইন্ডিয়ার 20 ওভারের সিরিজ শুরু হচ্ছে আগামী 21 জানুয়ারি থেকে। এরপর দ্বিতীয় ম্যাচ 23 জানুয়ারি, তৃতীয় ম্যাচে 25 জানুয়ারি, চতুর্থ ম্যাচে 28 জানুয়ারি এবং শেষ টি-টোয়েন্টি 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই 20 ওভারের বিশ্বকাপে ঝাঁপাবে ভারতীয় দল। বহু অপেক্ষিত বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে। যা চলবে 8 মার্চ পর্যন্ত। বলাই বাহুল্য, এ বছর যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
বিশ্বকাপ শেষ হলে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথমে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। যদিও সেই ম্যাচের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
অবশ্যই পড়ুন: কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস
এরপর জুলাই মাসে রয়েছে ইংল্যান্ড সিরিজ। ইংলিশদের ভূমিতে 5 ম্যাচের টি-টিয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে ভারতের। জুলাই মাসের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে 20 ওভারের সিরিজ। এরপর 14 জুলাই, 16 জুলাই এবং 19 জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে শীত? মিলল আভাস
জুলাইয়ে ইংল্যান্ড সফর শেষ হয়ে গেলে আগস্ট মাসে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত। এরপর সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারতের। তবে নিরাপত্তার কারণে সেই সিরিজ ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা ওয়াকিবহাল মহলের।
পরবর্তীতে অক্টোবর মাসে এশিয়ান গেমস খেলতে জাপানে যাবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ফের আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতেই ওয়ানডে ও 20 ওভারের সিরিজ খেলবে ভারত। সেই সাথে নভেম্বর পর্যন্ত নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং 5টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতীয় দলের। সব শেষে ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও সম সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ভারত।
Alright guys, ggwinvip is okay. It is smooth and you can play for sometime. I find it really interesting and nice. ggwinvip