২০ গুণ বাড়তে পারে এই ভাতা! নতুন পে কমিশনে সরকারি কর্মীদের জন্য সুখবর

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ক্রমশ অষ্টম বেতন (8th Pay Commission) পে কমিশন নিয়ে অপেক্ষা বাড়ছে সরকারি কর্মীদের। কবে অষ্টম বেতন পে কমিশন লাগু হবে? এখন এই প্রশ্ন সকলের মুখে মুখে। শোনা যাচ্ছে, নতুন পে কমিশন লাগু হতে হতে ১৮ থেকে ২০ মাস সময় লেগে যাবে। তবে এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল বড় খবর। গত বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬-এ দিল্লিতে জাতীয় কাউন্সিল (স্টাফ সাইড), জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি-জেসিএম) এর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন কর্মচারীদের জন্য কমপক্ষে পাঁচটি পদোন্নতির নিশ্চয়তা দেওয়া, বার্ষিক বৃদ্ধি করা এবং অষ্টম বেতন কমিশনের অধীনে পুরাতন পেনশন প্রকল্প ফের চালু করা, CGHS নিয়ে। যদিও আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে এই স্বাস্থ্য স্কিম নিয়ে।

CGHS-এ বড় পরিবর্তন করতে পারে সরকার?

সূত্রের খবর, অষ্টম বেতন পে কমিশনে এই কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমে বড় বদল ঘটাতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সহায়তা হিসাবে বিবেচিত হয় এই প্রকল্পে। আর এই প্রকল্পেই আগামী দিনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। প্রকৃতপক্ষে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের (CGHS) আওতাভুক্ত নয় এমন শহরগুলির কর্মচারীরা বর্তমানে মাসিক ১,০০০ ভাতা পান। তবে, জাতীয় কাউন্সিল (স্টাফ সাইড), NC-JCM এই নিয়মে একটি পরিবর্তনের দাবি করে। কী পরিবর্তন? কর্মচারী সংগঠনগুলি প্রতি মাসে ২০,০০০ পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছে। স্পষ্ট কথায় একেবারে ২০ গুণ বৃদ্ধির দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে নতুন আপডেট দিল নবান্ন, আবেদন করে থাকলে অবশ্যই জানুন

এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প (CGHS) এবং CS (MA) নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। এর মাধ্যমে, কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রদত্ত চিকিৎসা প্রতিদানের সীমা বর্তমান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, সীমা একবারে দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে, কর্মচারীরা যে বিভাগগুলিতে কর্মরত আছেন সেই বিভাগের প্রধানরা যোগ্য ব্যক্তিদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা প্রতিদান দাবি সরাসরি অনুমোদন করতে পারবেন। সমন্বিত অর্থ বিভাগের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

নজরে ১০ মার্চ

এই দাবিগুলি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কর্মচারী ইউনিয়নগুলি অষ্টম বেতন কমিশনের বিষয়ে চাপ বাড়িয়েছে। সকলের দৃষ্টি এখন ১০ মার্চের বৈঠকের দিকে, যেখানে পদোন্নতি এবং পেনশন সংস্কারের ভবিষ্যতের পদক্ষেপ স্পষ্ট হতে পারে। এটা লক্ষণীয় যে অষ্টম বেতন কমিশনের সরাসরি প্রভাব পড়বে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ৬৯ লক্ষেরও বেশি পেনশনভোগী এবং তাদের পরিবারকে। তারা অধীর আগ্রহে এর বাস্তবায়নের জন্য অপেক্ষা করছে।

Leave a Comment