২৪২ কোটি টাকার অর্ডার পেল ট্রেন নির্মাণকারী এই সংস্থা, চড়তে পারে শেয়ারের দাম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) সহযোগী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড গোটা দেশজুড়ে নানান রেল প্রকল্প নিয়ে ব্যস্ত। ভারতীয় রেলের মালিকানাধীন বিভিন্ন ট্রেন সহ অন্যান্য প্রকল্প বিশেষ করে মেট্রোরেল প্রকল্পের দায়িত্ব থাকে এই সংস্থার হাতে। এবার তারাই নতুন করে 242 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এই বিশেষ চুক্তির অধীনে সংস্থাটিকে ট্রেনের নকশা তৈরি থেকে শুরু করে ট্রেনের কোচ তৈরি সহ আনুষাঙ্গিক কাজ করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী এক বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন করতে হবে সংস্থাটিকে। আর এই নতুন অর্ডার পাওয়া মাত্রই অনেকেই আশা করছেন এবার হয়তো এই সংস্থার স্টক বা শেয়ারের (Stock Market) দাম অনেকটাই বাড়বে।

5 বছরে 779 শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ার

সম্প্রতি সময়ে এই সংস্থার শেয়ারের অবস্থা খুব একটা ভাল নেই। গত দুই বছরে রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের দাম 1.32 শতাংশ পর্যন্ত কমেছে। তবে যদি গত তিন বছরের হিসেব করা যায় সে ক্ষেত্রে ভারতীয় রেলের সহযোগী সংস্থাটির শেয়ারের দাম এক ধাক্কায় 280 শতাংশ বেড়েছিল। 5 বছরের হিসেবে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের একেবারে 779 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

সংস্থাটি নতুন অর্ডার পাওয়া সত্ত্বেও এই মুহূর্তে এর শেয়ারের দাম লাল গন্ডি কাটিয়ে উঠতে পারেনি। এই মুহূর্তে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম 260 টাকা 80 পয়সায় রয়েছে। তবে অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বিশেষজ্ঞরা মনে করছেন সংস্থাটি যেহেতু দিনের পর দিন নতুন নতুন অর্ডার পাচ্ছে সে কারণে আগামীতে এর শেয়ারের দাম অনেকটাই চড়বে। মূলত সে কারণেই দাম কম থাকতে থাকতে এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।

অবশ্যই পড়ুন: যেতে হবে না Mio Amore, বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন প্যাটিস, শিখুন পদ্ধতি

উল্লেখ্য, নতুন অর্ডারের আগে ভারতীয় রেলের সহযোগী সংস্থার রেল বিকাশ নিগম লিমিটেড ছত্তিশগড়ে একটি রেল প্রকল্পের কাজ পেয়েছিল। বিশেষ চুক্তির অধীনে এই কাজের জন্য সংস্থাটিকে দেওয়া হয়েছিল 95 কোটি 27 লাখ টাকা। আগামী 36 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে সংস্থাটিকে। তাছাড়াও নতুন অর্ডারের পাশাপাশি গোটা দেশজুড়ে মেট্রোরেল সহ অন্যান্য রেল প্রকল্পে একাধিক দায়িত্ব নিয়ে রেখেছে RNVL।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment