সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদে বিনিয়োগ করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, বেশিরভাগ মানুষ এখন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকেই সবথেকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে হিসেবে বিবেচনা করে। ঠিক সেই সূত্রে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নিয়ে আসলো দারুণ অফার, যেখানে মাত্র ২ লক্ষ টাকা জমা করলেই নিশ্চিতভাবে ৭৭,৯৪৫ টাকা সুদ পাওয়া যাচ্ছে (PNB Fixed Deposit)। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে।
চড়া হারে সুদ দিচ্ছে পিএনবি
প্রসঙ্গত, ভারত সরকারের আওতায় বর্তমানে মোট ১২টি সরকারি ব্যাঙ্ক কাজ করছে। যার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বেশ ভালো হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, গত এক বছরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মোট ১.২৫% রেপো রেট কমিয়েছে। যার ফলে অনেক ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের এফডি-তে কিছুটা সংশোধন করেছে। তবে আজ আমরা যে স্কিমের কথা বলব, সেখানে মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করলেই মিলছে মোটা অংকের রিটার্ন।
২ লক্ষ টাকাতেই বাজিমাত
আসলে আমরা কথা বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৫ বছর বা ৬০ মাস মেয়াদী ফিক্সড ডিপোজিটের কথা। যদি এখানে কোনও সাধারণ নাগরিক ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে সে ৭০,৭০১ টাকা সুদ পাবে। অর্থাৎ, মেয়াদ পূর্তিতে ২,৭০,৭০১ টাকা হাতে মিলবে। আর যদি কোনও সিনিয়র সিটিজেন এখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে সে মেয়াদ পূর্তিতে ২,৭৭,৪৪৫ টাকা হাতে পাবে। এর মধ্যে ৭৭,৪৪৫ টাকা শুধুমাত্র সুদ।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলি করতে সহায়তা, সাসপেন্ড তৃণমূল নেতা তথা শিক্ষক
কত হারে সুদ দেওয়া হচ্ছে?
পিএনবি-র অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে জানা যাচ্ছে, বর্তমানে এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। তবে এখানে মোটামুটি ৩% থেকে ৭.২% পর্যন্ত সুদ মেলে। সেক্ষেত্রে ৩৯০ দিনের এফডি স্কিমে সর্বোচ্চ হারে সুদ দেওয়া হয়। হ্যাঁ, এখানে সাধারণ নাগরিকদের ৬.৪০%, সিনিয়র সিটিজেনদের ৬.৯০% এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৭.২০% সুদ প্রদান করা হয়। তবে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা পায় ৬.১০% হারে সুদ এবং সিনিয়র সিটিজেনরা পায় ৬.৬০% হারে সুদ। তাই যদি আপনিও নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন, তাহলে এটিই হতে পারে আপনার জন্য সেরা অপশন।