২-৩ ডিগ্রি পারদ কমল বঙ্গে, ফের শীত ফিরছে বাংলায়? আগামীকালের আবহাওয়া

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মাঘের শীতের একবারে দফারফা অবস্থা। উত্তর দিক থেকে আসা বাতাস কার্যত আটকে দিয়েছে এই ঝঞ্ঝা। ফলে সর্বোচ্চ তাপমাত্রা (Weather Tomorrow) মোটামুটি বাড়ছে। কিন্তু বিগত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা খানিক কমেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি শীত কামব্যাক করতে চলেছে?

আবহাওয়ার এই খামখেয়ালী নিয়ে আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘের পরিমাণ বাড়ছে। আর সেই মেঘ কাটলেই রাজ্যে উত্তুরে হাওয়ার দাপটে অনেকটাই কমবে পারদ। জেলায়-জেলায় অনেকটাই কমবে তাপমাত্রা। কিন্তু তাই বলে আগের মত জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। তবে মোটামুটি হালকা শীত থাকবে। দিনের বেলায় শীতের তেমন অনুভূতি মিলবে না। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। উত্তরবঙ্গেও থাকবে শীতের দাপট। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, শুষ্ক এবং হালকা শীতল আবহাওয়া বিরাজ করবে। আপাতত কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ বেশ খানিকটা চড়বে। জানা গিয়েছে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় গরমই থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশা পড়বে।

আরও পড়ুন: নবান্নের আপত্তি মানলই না কমিশন, জারি নির্দেশ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের প্রভাব রয়েছে অনেকটাই। আগামীকাল, বৃহস্পতিবারও শীতের দাপট বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তণ হবে না। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে। এছাড়াও কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়ছে।

Leave a Comment