৪ জেলায় বৃষ্টি, সঙ্গে ৬০ কিমি বেগে হাওয়া, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া?

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ শীত কি তবে বাংলা থেকে পাকাপাকিভাবেই পাত্তারি গোটাল? বাংলার বর্তমান আবহাওয়া দেখে সকলে এখন এই প্রশ্নই তুলছেন। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। আজ মঙ্গলবার সহ আগামী কয়েকদিন তাপমাত্রা এভাবেই ওঠানামা করতে পারে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সর্বোপরি তাপমাত্রার খুব বেশি পতনের সম্ভাবনা নেই নেই বললেই চলে। দিনের বেলা শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও ভোর ও রাতে হালকা শীতের প্রভাব থাকবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা সহ একাধিক দুর্যোগের ফলে বাংলায় শীত আর ঢুকতে পারছে না। আগামী কয়েকদিনে পারদ আর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে ‘স্পিকটি নট’ মুডে রয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বেলার দিকে গরম গরম ভাব থাকলেও মাঝরাত এবং ভোরের দিকে ভালো মতো শীত অনুভব হবে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায় কুয়াশার দাপট দেখা যাবে। সেইসঙ্গে উল্লেখিত জেলাগুলিতে চলবে শীতের ব্যাটিং। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও তিন-চার দিন। সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ছ’দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না।

আরও পড়ুনঃ কৃত্তিকা নক্ষত্রে দুর্দশা ঘুচবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৭ জানুয়ারি

যদিও দক্ষিণবঙ্গে থাকা এহেন মৃদু শীত বেশ ভালোই স্বস্তি দিচ্ছে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষকে। এখনও অনেকের দেদার ঘোরাঘুরি থেকে শুরু করে পিকনিক চলছে। আসলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা আগামী ৭ দিনে কম থাকবে। তবে স্বস্তি একটাই, বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এই শীতের মাঝেও আবার উত্তরবঙ্গের কিছু জেলায় নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শীত ও কুয়াশার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

Leave a Comment