৫০ হাজার রেখে মিলেছে প্রায় ৮১ লাখ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরবে এই স্টক!

COURTESY-AI
Stock To Buy this stock already gave 16097 percent return

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ার বাজারে যে হারে ধস নেমেছে তাতে নতুন স্টকে বিনিয়োগ করতে কার্যত ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা (Stock To Buy)। কোন স্টক আগামীতে বড় ধরনের রিটার্ন দিতে পারে তা নিয়ে সংশয় রয়েছেন নতুন পুরনো প্রায় সব বিনিয়োগকারীরই। তবে শেয়ার বাজারের চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যেও একটি স্টক নিয়োগকারীদের মুখের হাসি চওড়া করেছে। হ্যাঁ, এসজি ফিনসার্ভ লিমিটেডের স্টকগুলি বড় রিটার্ন পাইয়ে দিয়েছে ইনভেস্টরদের। আগামীতেও এই স্টক লাভের মুখ দেখাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

50 হাজার রেখে মিলেছে প্রায় 81 লাখ টাকা

প্রথমেই বলে রাখি, এসজি ফিনসার্ভ লিমিটেড হল দেশের শীর্ষ ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকায় নিবন্ধিত একটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি। সাম্প্রতিককালে এই সংস্থাটি তাদের ব্যবসায় বিপুল মুনাফা অর্জন করেছে। সে কারণেই স্বাভাবিকভাবে এই সংস্থার স্টকের দাম লাফিয়ে বেড়েছে। শেষবারের মতো গত শুক্রবার, 6 ফেব্রুয়ারি এই সংস্থার একটি স্টকের দাম 10 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে 387 টাকায় পৌঁছেছিল।

তবে গতকাল, শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম কমে হয় 373 টাকা। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই স্টক বিনিয়োগকারীদের মুখে আরও চওড়া হাসি ফোটাবে। কয়েকটি ব্রোকারেজ ফার্মও এই স্টকে আস্থা রাখছে। তাদের দাবি, শেয়ার বাজারের ওঠাপড়ার মধ্যেও আগামী দিনে ইনভেস্টরদের ফের লাভের মুখ দেখাবে এই স্টক।

অবশ্যই পড়ুন: যত ভালই খেলুক এখন সিনিয়র দলে সুযোগ পাবেনা বৈভব সূর্যবংশী, বাধা ICC-র নিয়ম

না বললেই নয়, RBI নিবন্ধিত সংস্থাটির শেয়ারগুলি গত পাঁচ বছরে অর্থাৎ 2021 থেকে আজ পর্যন্ত 16,097 শতাংশ রিটার্ন প্রদান করেছে। সহজে বলতে গেলে, 2021 এ দাঁড়িয়ে যদি এই স্টকে কেউ মাত্র 50 হাজার টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তার মোট আমানতের পরিমাণ দিয়ে দাঁড়াতো 80 লাখ 98 হাজার 500 অর্থাৎ প্রায় 81 লাখ টাকায়। যদিও 10 বছরের হিসেবে এই সংস্থার মোট রিটার্নের পরিমাণ ছিল 2659 শতাংশ।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment