‘৫ তারিখের মধ্যে DA না দিলে…’ পশ্চিমবঙ্গ সরকারকে ভয়ঙ্কর হুঁশিয়ারি কর্মীদের

সহেলি মিত্র, কলকাতা: বকেয়া ডিএ নিয়ে ফের তীব্র হুঁশিয়ারি দিতে শোনা গেল সরকারি কর্মীদের (West Bengal DA Case)। আগামী ৩১ মার্চের মধ্যে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা ৬ মার্চের মধ্যে ২৫% ও ৭৫% মহার্ঘ্য ভাতা মেটাতে হবে সরকারকে। বাকি টাকা কিস্তিতে দিতে হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই সময়ের মধ্যে সরকার মহার্ঘ্য ভাতা দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেজন্য সরকারি কর্মীদের হুঁশিয়ারি, ৫ মার্চের মধ্যে ডিএ না দিলে আদালত অবমাননার মামলা করা হবে।

DA নিয়ে ফের আদালত অবমাননার হুমকি

এদিকে নবান্ন সূত্রে খবর, মামলা নিয়ে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে পারে সরকার। সত্যিই কি তাই? এই বিষয়ে সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘যেহেতু একটি নির্দেশিকা চলে এসেছে, সেখানে সরকারের রিভিউকে গুরুত্বই দেওয়া হবে না। রিভিউ অবশ্যই করতে পারে। কিন্তু আমরা বা আইনজীবীরা মনে করছি এটাকে গুরুত্ব দেওয়াই হবে না।  যাই হয়ে যাক, কমিটি গঠন হোক বা না হোক, ৬ মার্চের মধ্যে ২৫% বকেয়া ডিএ সরকারকে মেটাতেই হবে।’

আমরা খুবই একটা শক্তিশালী অর্ডার পেয়েছি। এর মধ্যে কোনো কিন্তু নেই। আমাদের পরবর্তী পদক্ষেপ কী সেটা জানার জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলছি।’ তিনি বলেন, ‘সরকার যদি ২৫% দিতে অবজ্ঞা করে তখন আমরা মুখ্যসচিব, অর্থ সচিবকে চিঠি দিতে পারব। আমরা ড্রাফট করে রাখবো।’

আরও পড়ুন: আজীবন লড়তে পারবেন না ভোটে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

ফের ডিএ নিয়ে আন্দোলন হবে?

ফের ডিএ নিয়ে আন্দোলন হবে? প্রশ্নের উত্তরে মলয়বাবু জানান, ‘এখনও যেহেতু সময় আছে তাই কিছু করা হবে না। কিন্তু যেই সময়সীমাটা পেরিয়ে যাবে তখন আমরা মুখ্যসচিব, অর্থ সচিবকে চিঠি দিয়ে আন্দোলন করব। সময়ের আগে যদি আমরা এটি করি তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। সরকার তখন বলবে যে তাঁরা তো দিতেই চেয়েছিল কিন্তু মামলাকারীরা আন্দোলন করছে। তখন মামলা ঘুরে যেতে পারে।’

Leave a Comment