সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে আবারও চমক দিতে চলেছে Realme। সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল যে তাদের পরবর্তী স্মার্টফোন হতে চলেছে Realme P4 Power 5G। ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এবং ইতিমধ্যেই ফ্লিপকার্টে এর জন্য বিশেষ মাইক্রোসাইট চালু হয়েছে। ফলত অনলাইন বিক্রি যে ফ্লিপকার্টের মাধ্যমেই হবে তা নিশ্চিত। যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে একাধিক ফিচার্স সামনে এসেছে।
সম্ভাব্য দাম এবং ভারতে লঞ্চের তারিখ
সম্প্রতি এক পরিচিত টিপস্টার সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে, Realme P4 Power 5G ফোনটির রিটেল বক্সের ছবি ইতিমধ্যেই অনলাইনে সামনে এসেছে। আর সেখানে দেখা গিয়েছে, ফোনটির 12GB RAM ও 256GB ভেরিয়েন্ট বাক্সে 37,999 টাকা দাম লেখা রয়েছে। কিন্তু সাধারণত বক্সে ছাপা দাম বাস্তবে বাজার দামের থেকে অনেকটাই বেশি হয়। তাই অনুমান করা হচ্ছে যে, লঞ্চের সময় ফোনটি আরও কম দামে পাওয়া যাবে। এমনকি আগামী 29 জানুয়ারি ভারতে এই ফোনটি লঞ্চ হতে পারে।
ডিজাইন এবং রংয়ের বিকল্প
ফ্লিপকার্ট মাইক্রোসাইটে ফোনটির ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, ফোনটির পিছনে একটি স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। যার মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। আর ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং ডুয়াল টোন ব্যাক প্যানেল ফোনটিকে প্রিমিয়াম লুক দিচ্ছে। উল্লেখ্য, ভারতের বাজারে ফোনটি তিনটি রংয়ের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল TransSilver, TransOrange এবং TransBlue।
সফটওয়্যার এবং আপডেট সাপোর্ট
Realme P4 Power 5G ফোনটি চলবে Android 16 ভিত্তিক Realme UI 7.0 এর উপর বেস করে। এমনকি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটিতে তিন বছরের Android OS আপডেট দেওয়া হবে এবং চার বছর সিকিউরিটি আপডেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আর এই দীর্ঘমেয়াদী আপডেট সাপোর্ট ফোনটিকে আরও ব্যবহারের জন্য আকর্ষণীয় করে তুলছে।
Exclusive
realme p4 power (12/256GB) BOX MRP is ₹37,999 :
• 6.78” 144hz 4D curve + AMOLED
• MTK 7400 Ultra
• HyperVision+ AI chip
• 50MP OIS Main + 8 MP UW
• 16MP front
• 10,001mAh + 80W
• IP68/69, Plastic Frame , 219gm
• 3 Years of OS + 4 years of security… pic.twitter.com/vrXPxH3gca— Sanju Choudhary (@saaaanjjjuuu) January 19, 2026
আরও পড়ুন: রিলসের নেশায় সহযাত্রীকে ইভটিজার বানানোর চেষ্টা যুবতীর! অপমানে আত্মঘাতী নিরীহ ব্যক্তি
ব্যাটারিতে বিরাট চমক
লিক হওয়া তথ্য অনুযায়ী, Realme P4 Power 5G ফোনটি ব্যাটারির দিক থেকে এবার গেম চেঞ্জার হতে চলেছে। কারণ, এই ফোনে 10,000mAh এর একটি ধামাকাদার ব্যাটারি দেওয়া রয়েছে, যার সঙ্গে আবার 80W ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এটিতে 6.78 ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রিপ্লেশ রেট 144Hz, যা গেমিং, ভিডিও বা স্ক্রলিং এর জন্য সেরা অভিজ্ঞতা দেবে। তাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ফোনটি লঞ্চ হওয়ার।
