200MP ক্যামেরা, ভরপুর ফিচার্স! লঞ্চ হল Samsung Galaxy S26 সিরিজ, জানুন দাম

সৌভিক মুখার্জী, কলকাতা: 2026 সালের সবথেকে বড় ফ্লাগশিপ লঞ্চে এবার নতুন স্মার্টফোন সিরিজ বাজার এনেছে Samsung। হ্যাঁ, বুধবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবেই লঞ্চ করল Samsung Galaxy S26 Ultra, Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26। অর্থাৎ, তিনটি মডেল নিয়ে Galaxy S26 সিরিজ (Samsung Galaxy S26 Series)। আর এর পাশাপাশি আবার নতুন ওয়ারলেস ইয়ারবাডসও লঞ্চ হয়েছে। কিন্তু আজ আমরা আলোচনা করব S26 সিরিজ সম্পর্কে। কী কী ফিচার্স থাকছে আর দামই বা কত? বিশদে জানুন এই প্রতিবেদনে।

প্রথমেই জানিয়ে রাখি, Samsung এর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, নতুন S26 সিরিজে AI ফিচার্স আরও উন্নত করা হয়েছে। সংস্থা দাবী করছে, এবার স্মার্টফোন ব্যবহারকারীর প্রসঙ্গ অনুযায়ী তথ্য আর পরামর্শ দিতে সক্ষম হবে। আর যাকে তারা Agentic AI অভিজ্ঞতা বলছে। এছাড়াও নতুন একটি প্রাইভেসি ডিসপ্লে ফিচার আনা হয়েছে। এই মোড চালু থাকলে সাইড অ্যাঙ্গেল থেকে স্ক্রিন ঝাপসা দেখাবে।

Galaxy S26 Ultra এর মূল ফিচার্স

ডিসপ্লে: এই মডেলটিতে 6.9 ইঞ্চি ডায়নামিক LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2600 নিটস পর্যন্ত।

প্রসেসর: এই মডেলটিতে ব্যবহার করা হচ্ছে Snapdragon 8 Elite Gen 5 (Qualcomm) চিপসেট, যা গেমিং-এর জন্য বা ভারী যে কোনও কাজের জন্য সেরা অভিজ্ঞতা দেবে।

RAM এবং স্টোরেজ: মডেলটিতে সর্বোচ্চ 16GB RAM এবং 1TB স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি: এই মডেলে 5,000mAh ব্যাটারি থাকছে এবং 60W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

ক্যামেরা: ক্যামেরাতে বরাবরই চমক দেয় Samsung। সেই সূত্রে এই মডেলটিতে 200MP মেইন সেন্সর, 50MP পেরিস্কোপ লেন্স, 10MP টেলিফোটো, 50MP আল্ট্রাওয়াইড এবং 12MP ফ্রন্ট ক্যামেরা থাকছে।

সফটওয়্যার ও আপডেট: এই মডেলটিতে Android 16 ভিত্তিক One UI 8.5 অপারেটিং সিস্টেম থাকছে। যার সঙ্গে ৭ বছরের OS আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট থাকবে।

Galaxy S26+ এ আলাদা কী?

এই মডেলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.7 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2600 নিটস পর্যন্ত। এদিকে এই ফোনটিতে Exynos 2600 প্রসেসের ব্যবহার করা হচ্ছে। আর এটির ব্যাটারি থাকবে 4900mAh এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 50MP মেইন ক্যামেরা, 12MP আল্ট্রাওয়াইড, 10MP টেলিফোটো এবং 12MP সেলফি ক্যামেরা।

Galaxy S26 এ কী আলাদা?

এই মডেলটিতে 6.3 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যার রিফ্রেশ রেট 120Hz। প্রসেসর হিসেবে ফোনটিতে Exynos 2600 চিপসেট দেওয়া হবে, যেটিও গেমিংয়ের জন্য বেশ ভালো পারফরমেন্স দেবে। এছাড়া 4,300mAh ব্যাটারি থাকছে এবং 25W ফার্স্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। আর ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকবে 50MP মেইন ক্যামেরা, 12MP আল্ট্রাওয়াইড, 10MP টেলিফোটো এবং 12MP ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: বিদ্যুৎ চলে গেলেও ছুটবে দ্রুত গতিতে, নয়া সিস্টেম পেল কলকাতা মেট্রো

দাম এবং ভেরিয়েন্ট

প্রথমে আসা যাক Galaxy S26 Ultra নিয়ে। এই মডেলটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর তিনটির দামই আলাদা আলাদা। সেগুলি হল—

  • 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 1,39,999 টাকা
  • 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 1,59,999 টাকা
  • 16GB + 1TB ভেরিয়েন্টের দাম 1,89,999 টাকা

এরপর আসা যাক Galaxy S26+ সম্পর্কে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর দুটি ভেরিয়েন্টের দাম রয়েছে—

  • 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 1,19,999 টাকা
  • 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 1,39,999 টাকা

সবশেষে রয়েছে Galaxy S26 মডেল। এটিও দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর দুটি ভেরিয়েন্টের দাম রয়েছে—

  • 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 87,999 টাকা
  • 12GB + 512GB ভেরিয়েন্টের দাম 1,07,999 টাকা

ইতিমধ্যেই ফোনগুলির প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। আর এই সিরিজটি চারটি রংয়ের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল Cobalt Violet, White, Black ও Sky Blue। এখন শুধুমাত্র বাজারে আসার অপেক্ষা।

Leave a Comment