সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট স্মার্টফোন সেগমেন্টে আবারও চমক দিতে চলেছে Samsung। হ্যাঁ, ভারতীয় বাজারে লঞ্চ হল Samsung Galaxy F70e 5G ফোন। বড় ব্যাটারি থেকে শুরু করে শক্তিশালী প্রসেসর আর স্টাইলিশ ডিজাইনের দ্বারা তৈরি এই ফোনটি বিশেষ করে মিড-রেঞ্জ ক্রেতাদের জন্যই আনা হয়েছে। আর এই ফোনটির দাম রাখা হয়েছে 15 হাজার টাকার মধ্যেই। ফলে বাজেটের মধ্যে যে প্রতিযোগিতা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
Samsung Galaxy F70e 5G এর দাম এবং অফার
জানা যাচ্ছে, নতুন Samsung Galaxy F70e 5G স্মার্টফোনটি এবার দুটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। তার মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। এদিকে লঞ্চ অফার হিসেবে ক্রেতারা 500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। আর এই ফোনটি সেল শুরু হবে আগামী 17 ফেব্রুয়ারি থেকেই, যেটি ফ্লিপকার্ট ও Samsung এর অনলাইন স্টোরে মিলবে।
ব্যাটারিতে বিরাট চমক
এই ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর 6,000mAh ব্যাটারি, যেটি দীর্ঘক্ষণ ভিডিও স্ট্রিমিং বা গেমিং অভিজ্ঞতা দেবে। বিশেষ করে হেভি ইউজারদের জন্য উপযোগী এই ফোন। কারণ, একবার চার্জ দিলেই ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে। তাই বাজেট সেগমেন্টে এত বড় ব্যাটারি নিঃসন্দেহে প্লাস পয়েন্ট।
ক্যামেরা ও প্রসেসর
এদিকে ফটোগ্রাফি সেকশনেও রয়েছে বিরাট চমক। কারণ, এই ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে। বিশেষ করে দৈনন্দিন ফটোগ্রাফি ও সোশ্যাল মিডিয়া কনটেন্টের জন্য এই ক্যামেরা যথেষ্ট উপযোগী। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরা আরও উন্নত হতে পারে বলে মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা।
অন্যদিকে প্রসেসর হিসাবে Samsung Galaxy F70e 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, যেটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ডেইলি টাস্ক, মাল্টিটাস্কিং বা মিড লেভেল গেমিং-এ সেরা পারফরমেন্স দেবে ফোনটি। এই প্রসেসর বিশেষ করে বাজেট 5G ফোনগুলির মধ্যে নির্ভরযোগ্য হবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করল দেশের সর্বোচ্চ আদালত
ডিসপ্লে কী রয়েছে?
প্রসঙ্গত, ফোনটির ডিসপ্লে নিয়ে রয়েছে কিছু প্রশ্ন। কারণ, এই দামে অনেকেই Full HD+ ডিসপ্লে আশা করে। তবে ডিসপ্লে নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনও আপডেট আসেনি। এছাড়া সেলফি ক্যামেরা সেকশনে সামান্য আপডেটের সুবিধা রয়েছে বলে মত প্রযুক্তি মহলের একাংশের। আর এই ফোনটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Lava, Realme এবং Redmi এর মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে। এখন শুধু ফোনটি বাজারে আসার অপেক্ষা।