=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরীক্ষা ছাড়াই চাকরি! কানাড়া ব্যাঙ্কে ৩৫০০ শূন্যপদে নিয়োগ

Canara Bank Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ব্যাঙ্কের চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। সম্প্রতি কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে ৩৫০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের (Canara Bank Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। এমনকি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

কোথায়, কত শূন্যপদে নিয়োগ করা হবে?

কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে মোটামুটি সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৩৫০০টি। এর মধ্যে কর্ণাটকে ৫৯১টি, উত্তরপ্রদেশে ৪১০টি এবং তামিলনাড়ুতে ৩৯৪টি শূন্যপদ রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের জন্যও শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এখানে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের স্নাতক হতে হবে, সে যে কোনও শাখায় স্নাতক হলেই হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা পর্যায়ে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

এই পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ২০ থেকে ২৮ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

যেমনটা জানা যাচ্ছে, এখানে ১২ মাসের অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং চলবে এবং প্রতি মাসে নির্বাচিত প্রার্থীরা ১৫,০০০ টাকা করে ভাতা পাবে। এর মধ্যে ১০,৫০০ টাকা কানাড়া ব্যাঙ্ক দেবে এবং বাকি ৪৫০০ টাকা সরকারের তরফ থেকেই দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট বানানো হবে। তারপর স্থানীয় ভাষায় পরীক্ষা নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস স্কিমের পোর্টালে গিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়া কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

আরও পড়ুনঃ ১০০ টাকার প্ল্যানে ডেটা, OTT-র সাথে ভরপুর সুবিধা! অফার Jio-র

উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা ফি চাওয়া হয়েছে। কিন্তু SC/ST/PwBD প্রার্থীদের জন্য কোনওরকম ফি চাওয়া হয়নি।

প্রসঙ্গত, এখানে আবেদন শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নিতে হবে।

Canara Bank Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment