=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিলবে মোটা অঙ্কের বেতন! UPSC-তে ৪৭৪ শূন্যপদে নিয়োগ

UPSC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC-এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট ৪৭৪ শূন্যপদে নিয়োগ (UPSC Recruitment 2025) করা হচ্ছে। মূলত ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আর এখানে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

UPSC-র তরফ থেকে ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার আয়োজন করা হয়েছে, যেখানে মোট ৪৭৪টি শূন্যপদ রয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখি, PwBD ক্যাটাগরির জন্য ২৬টি শূন্যপদ আছে। আর শূন্যপদ বলতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা কত চাওয়া হয়েছে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ২১ থেকে ৩০ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা UPSC-র অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে UPSC-র অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করু।

তবে উল্লেখ করার বিষয়, এখানে Gen/ OBC/ EWS প্রার্থীদের আবেদন করার জন্য ২০০ টাকা করে ফি দিতে হবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনও ফি লাগবে না।

আরও পড়ুনঃ 200MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি! মধ্যবিত্তর বাজেটে লঞ্চ হল Vivo V60e

গুরুত্বপূর্ণ তারিখ

জানা যাচ্ছে, এখানে ২৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

UPSC Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment