=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা ৪ জেলায়, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘মান্থা’র দাপট শেষ হতে না হতেই ফের আরও এক দুর্যোগের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া (Weather Today) অফিস। জানা গিয়েছে,আন্দামান সাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সাধারণত সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে প্রাথমিক ভাবে অগ্রসর হতে পারে। এর প্রভাব বাংলায় পড়বে কিনা সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। এদিকে আজ শুক্রবার বাংলার ফের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এ ছাড়া বাদবাকি জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দুর্যোগ যেন উত্তরবঙ্গে কিছুই ছাড়তে চাইছে না। আজ শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। ভয়ংকর বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পঙ জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

নতুন মাসের শুরুতেই নতুন করে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার অর্থাৎ সপ্তাহান্তে দুর্যোগের সম্ভাবনা রয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে।

Leave a Comment