=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্লাস্টিক ব্যবহারে ৫০০ টাকা জরিমানা! বড়সড় অভিযানে নামল বৈদ্যবাটি পুরসভা

Hooghly

প্রীতি পোদ্দার, হুগলি: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখেই জোরকদমে ব্যস্ততা চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তবে কাজের ব্যস্ততার মাঝেও শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও বেশ জরুরি। সেক্ষেত্রে সবার প্রথমেই নাম উঠে আসে হুগলির (Hooghly) বৈদ্যবাটি পুরসভা। কেন্দ্রীয় মন্ত্রকের বিচারে দু’–দু’বার গোটা রাজ্যের মধ্যে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে এই পুরসভা। এমতাবস্থায় পরিবেশের কথা মাথায় রেখে এবার প্লাস্টিক মুক্ত শহর গড়ার পরিকল্পনায় নামল প্রশাসন।

বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের নিকাশি ব্যবস্থা

বরাবরই হুগলির বৈদ্যবাটি পুরসভায় নিকাশি ব্যবস্থার হাল বেশ খারাপ। নালা-নর্দমায় প্লাস্টিকের ব্যাগ জমে আরও শোচনীয় হয়ে ওঠে। সেই কারণে পরিবেশপ্রেমীরা এ নিয়ে সরব হয়েছিলেন কয়েক বছর আগে। সেই সময় বৈদ্যবাটি পুরসভা প্রতিষ্ঠার দেড়শ বছর উপলক্ষে তৎকালীন পুর কর্তৃপক্ষ প্লাস্টিক মুক্ত শহর গড়ার আহ্বান জানিয়েছিলেন। তখন থেকেই শেওড়াফুলি হাট ও পাইকারি বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু সেটা ছিল সাময়িক। কিছুদিন যেতে না যেতেই ফের প্লাস্টিকের ব্যবহার শুরু হয়। ড্রেনে প্লাস্টিক জমে থাকায় বারবার বিপর্যস্ত হচ্ছিল শহরের নিকাশি ব্যবস্থা। তাই এবার শক্ত হাতে নামল প্রশাসন।

প্লাস্টিক বাজেয়াপ্ত পুরসভা আধিকারিকদের

রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, পুরপ্রশাসনের নির্দেশে বিধিনিষেধ উপেক্ষা করেই শেওড়াফুলি হাটে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছিল। একাধিক অভিযোগ জানানো হয়েছিল, এবার সেই খবর পেয়ে গতকাল অর্থাৎ সোমবার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে শেওড়াফুলি হাটে অভিযান চালান বৈদ্যবাটি পুরসভার আধিকারিকরা। মাইকে ঘোষণা, ফ্লেক্স লাগানো, দোকানে-বাড়িতে লিফলেট বিলি করা হয়। এদিন প্রায় ২০০ কেজির মতো নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পাইকারি ব্যবসায়ীদের থেকে ৫০০ টাকা করে আর্থিক জরিমানা হয়েছে। বাদ যায়নি খুচরো বিক্রেতারাও। তাঁদের কাছ থেকে মাথাপিছু ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়! ফরিদাবাদের ২৫ জায়গায় তল্লাশি অভিযান ইডির

বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাত বলেন, ‘নিষিদ্ধ প্লাস্টিক বন্ধে আমরা দুর্গাপুজোর সময় থেকেই বিশেষ কর্মসূচি নিয়েছি।প্লাস্টিকের জন্য নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে। এখন থেকে প্রায়ই বাজারে ও দোকানে নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলবে।’ অন্যদিকে পুরসভার স্যানিটারি ইনস্পেক্টর কৃষ্ণেন্দু কুণ্ডু বলেন, ‘আমরা মানুষের সচেতনতার উপরে জোর দিয়েছি। বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েক জনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।’

Leave a Comment