সেরা মেয়ে দিতিপ্রিয়া, আর কারা পেলেন টেলি আকাদেমি পুরস্কার? রইল তালিকা

Tele Academy Awards 2025

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল বাংলা টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Tele Academy Awards 2025)। বৃহস্পতিবার সন্ধ্যায় যেন তারকাদের মেলা বসে গিয়েছিল। সেইসঙ্গে এদিন এমন বহু কলাকুশলী ছিলেন যাদের হাতে টেলি অ্যাকাডেমির পুরস্কার তুলে দেওয়া হয়। কেউ হন প্রিয় বোন, কেউ হন প্রিয় জুটি তো কেউ হন সেরা মেয়ে। আপনিও কি জানতে ইচ্ছুক এদিন কে কে পুরষ্কার পেয়েছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

কারা পেলেন টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস?

বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে সেখানে তারকাদের সমাহার তো দেখা যায়, এর পাশাপাশি ছোট পর্দার তারকা এবং কলাকুশলীদের সম্মানিত করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোট ৪১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে সেরা জুটির পুরস্কার পেল ৭ ধারাবাহিক। তালিকায় রয়েছে তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী। সেরা পরিবার হিসেবে টেলি সম্মান পুরস্কার পেয়েছে ‘কথা’, ‘পরিণীতা’, ‘চিরসখা’, ‘জগদ্ধাত্রী’।

  • সেরা অভিনেতা-
  • উদয় প্রতাপ সিং, রুবেল দাস, প্রতীক সেন।
  • সেরা অভিনেত্রী- সোনামণি সাহা, ঈশাণী চট্টোপাধ্যায়, তৃণা সাহা, দিব্য়াণী মণ্ডল, তিয়াসা লেপচা।
  • সেরা খলনায়ক- বিভান ঘোষ, ভরত কল, ইন্দ্রনীল মল্লিক।
  • সেরা খলনায়িকা- সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কৌশাম্বী চক্রবর্তী।
  • ‘মরণোত্তর সম্মান’- প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।
  • জীবনকৃতী সম্মান- লীনা গঙ্গোপাধ্যায়।
  • প্রিয় মেয়ে- দিতিপ্রিয়া রায়।
  • প্রিয় ছেলে- নীল ভট্টাচার্য, সুস্মিত মুখোপাধ্যায়, রাহুল মজুমদার।
  • প্রিয় মা-বাবা হিসেবে পুরস্কৃত ময়না বন্দ্যোপাধ্যায়, সোহিনী সান্যাল, সুধাময়ী ও ইন্দ্রজিৎ বোস।
  • প্রিয় শ্বশুর- চন্দন সেন।
  • প্রিয় শাশুড়ি- চন্দ্রেয়ী ঘোষ, মল্লিকা মজুমদার।

পুরষ্কার বিতরণের পাশাপাশি সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এদিন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বেজায় খুশি সকলে।

বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার টেলি ইন্ডাস্ট্রিকে শিল্পী, টেকনিশিয়ান এবং স্রষ্টাদের একটি সংযুক্ত পরিবার হিসাবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে টেলি অ্যাকাডেমি পুরষ্কার অনুষ্ঠানে বক্তব্য রেখে সামাজিক ও মানবিক চেতনা লালনে টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। টেলিভিশনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘টিভি “সমাজ এবং হৃদয়ের আয়না” হিসেবে কাজ করে, যা প্রতিদিনের সাহচর্য এবং সংযোগ প্রদান করে।’ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ প্রচারের জন্য মাধ্যমটিকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment