=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেতন ২০,০০০! মুর্শিদাবাদ স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে চাকরি

DHFWS Murshidabad Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি (DHFWS Murshidabad Recruitment 2025) জারি হয়েছে, যেখানে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে এবং নিযুক্ত হলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

মুর্শিদাবাদ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, মুর্শিদাবাদের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ২৭৩টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি জিএনএম ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সর্বনিম্ন বয়স সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

বেতন কাঠামো

এখানে চাকরি পেলে প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে ইনসেন্টিভ হিসেবে ৫,০০০ টাকা এবং প্রশিক্ষণকালে বৃত্তি হিসেবে ১০,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে কাউন্সেলিং এর পর চূড়ান্ত নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (wbhealth.gov.in) যান।
  • এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।

আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর মৃত্যু, ঘূর্ণিঝড় সেনিয়ার…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৪ নভেম্বর)

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

DHFWS Murshidabad Official Notification- Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment