চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, নতুন দিনক্ষণ জানানোর নির্দেশ

Chingrighata Metro

সহেলি মিত্র, কলকাতাঃ মেট্রোর কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ সরকার। আবারও শিরোনামে চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) স্টেশন। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন এই মেট্রো লাইনের কাজ থমকে রয়েছে? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। আসলে চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু করতে হলে জরুরি ট্র্যাফিক ব্লক। কিন্তু এই চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনই কয়েক ঘণ্টার বা কয়েকদিনের ট্র্যাফিক ব্লক করলে সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হবে বলে আদালতে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে ফের ভর্ৎসনা হাইকোর্টের

সোমবার রাজ্য সরকারের তরফে হাইকোর্ট সওয়াল করা হয়, যে চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লকের কথা বলছে মেট্রো কর্তৃপক্ষ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ট্র্যাফিক ব্লক করা হয়, তাহলে সেখান দিয়ে অ্যাম্বুলান্সও যেতে পারবে না। এদিকে সরকারের সেই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, ওই মেট্রোর প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা চালু হয়ে গেলে আমজনতা লাভবান হবেন। আর এই নিয়েই এখন সরকার ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন চলছে বলে খবর। এদিন কড়া ভাষায় রাজ্য সরকারকে সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট বলে খবর।

সওয়াল করল আদালত

হাইকোর্ট প্রশ্ন করে, রাজ্য সরকারের তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা বুঝতে এতদিন সময় লেগে গেল কেন? যখনই মেট্রোর কাজটা করা হোক কেন, তখনই এরকম ট্র্যাফিক ব্লক করতে হবে। যান চলাচল ব্যাহত হবে কিছুটা। কিন্তু সেজন্য এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে থাকবে কেন, তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। এহেন পরিস্থিতিতে আদালতে সরকারকে নতুন দিনক্ষণ ঘোষণা করার বার্তা দিয়েছে। কবে ট্র্যাফিক ব্লক করা হবে, সেই বিষয়ে রাজ্যকে শীঘ্রই যে রাজ্য সরকারকে নয়া দিনক্ষণ জানাতে হবে শীঘ্রই।

আরও পড়ুনঃ বাড়ল গ্রুপ সি, গ্রুপ ডি আবেদনের সময়সীমা!

এমনিতে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর কাজের জন্য পরপর দুটি সপ্তাহান্তে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর এবং ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর চিংড়িঘাটায় ট্র্যাফিক ব্লক থাকার কথা ছিল। কিন্তু ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে নিরাপত্তা এবং দিল্লি বিস্ফোরণের পরে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হওয়ায় দু’দফায় ট্র্যাফিক ব্লকের পরিবর্তে টানা ছ’দিন রাতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ করে নেওয়ার পক্ষে সওয়াল করেছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। এখন আগামী দিনে কী হয় সেটাই দেখার।

Leave a Comment