সৌভিক মুখার্জী, কলকাতা: আচ্ছা, আপনি নিশ্চয়ই ছোট-বড়, এসইউভি, লম্বা অনেক গাড়ি দেখেছেন। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যে পৃথিবীর সবথেকে লম্বা গাড়ি কেমন হতে পারে, আর কোনটি পৃথিবীর সবথেকে লম্বা গাড়ি (Longest Car in the World)? যদি না না জেনে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, বিশ্বের দীর্ঘতম গাড়ি সম্পর্কেই আলোচনা করব আজ আমরা। হ্যাঁ, বিশ্বের সবথেকে দীর্ঘতম গাড়িটির নাম হল ‘দ্য আমেরিকান ড্রিম’, যার দৈর্ঘ্য 100 ফুটেরও বেশি, অর্থাৎ প্রায় 30 মিটারের বেশি। সবথেকে বড় ব্যাপার, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা এই গাড়িটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডের অরল্যান্ড শহরের ডেজারল্যান্ড পার্ক কার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী গাড়ি
1986 সালে জে ওহরবার্গ নামের এক গাড়ি নির্মাতা ‘দ্য আমেরিকান ড্রিম’ গাড়িটি তৈরি করেন। Cadillac Eldorado (1976) মডেলের ভিত্তিতেই এই লিমোজিন তৈরি হয়, যা কোথায় অসাধারণ লুক এবং দীর্ঘ প্রতিশ্রমের প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছিল। লোহার কাঁচামাল থেকে তৈরি হওয়া গাড়িটি সম্পূর্ণ রূপ পেতেই গোটা বিশ্ব তাক লেগে যায়। আর খুব দ্রুতই এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিল।
উল্লেখ্য, বিশ্বের সবথেকে এই দীর্ঘ লিমোজিন শুধুমাত্র আকারে নয়, বরং ফিচার্সের দিক থেকেও অবিশ্বাস্য। কারণ, গাড়িটিতে রয়েছে 26টি চাকা, কেবিনে 75 জন বসার ব্যবস্থা, এমনকি ভিআইপি সেকশনে রেক্লাইনিং সিটসহ প্রিমিয়াম কমফোর্ট। এমনকি মিনি গলফ কোর্সও রয়েছে এর ভিতর। পাশাপাশি ছয় জনের উপযোগী সুইমিং পুল ও জাকুজি রয়েছে, এবং গাড়ির উপরেই হেলিকপ্টার ল্যান্ড করার মতো হেলিপ্যাড দেওয়া রয়েছে।
আরও পড়ুন: JEE, NEET-র ট্রেনিংয়ের সাথে মাসে মিলবে স্টাইপেন্ড! দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের
এই গাড়ি বাঁক নেয় কীভাবে?
এবার নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, 100 ফুট লম্বা গাড়িটি কীভাবে বাঁক নেবে বা ঘুরবে। আসলে এই সমস্যার সমাধান হয়েছে বুদ্ধিদীপ্ত উপায়েই। কারণ, এই গাড়িটি দুই ভাগে তৈরি এবং মাঝখানে একটি হিঞ্জ বা সংযোগ ব্যবস্থা রয়েছে। এটিই মূলত গাড়িটিকে বাঁক নেওয়াকে সহজ করে তোলে। 2022 সালে পুরোপুরি রিস্টোর করার পর এটিকে মিউজিয়ামে প্রদর্শনের জন্যই রাখা হয়েছে।