=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোথায় লজ্জা! বিশ্বকাপ খেলতে ভারতেই আসছে পাকিস্তান, কবে ম্যাচ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে গত মাসের সংঘাত সেই তেতো স্বাদে নতুন মাত্রা যোগ করেছে। ভারতের বিরুদ্ধে নানান ক্ষতিকারক পরিকল্পনা আঁটতে গিয়ে নিজের জালেই জড়িয়ে পড়েছে পাকিস্তান! তবে মাঝখান থেকে দিল্লি-ইসলামাবাদের সম্পর্ক একেবারে মাটিতে মিশেছে। যার প্রভাব গিয়ে পড়েছে ক্রিকেটেও।

পাকিস্তানের সাথে আপাতত ক্রিকেটীয় সম্পর্কেও জড়াতে চাইছে না, স্বদেশীরা। এমতাবস্থায়, কাঙাল দেশকে নিয়ে এলো বড় খবর। শোনা যাচ্ছে, লজ্জার মাথা খুইয়ে, এবার ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে আসছে বেহায়া পড়শি (Pakistan Team)।

আপাতত যা খবর, দ্বিপাক্ষিক সংঘাতের কারণে পারস্পরিক কূটনৈতিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে থাকলেও হকিই নাকি দুই প্রতিদ্বন্দ্বীকে এক ময়দানে আনছে।

ভারতে খেলতে আসছে পাকিস্তান দল

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকলেও হকি টুর্নামেন্ট উপলক্ষ্যে দেশের মাটিতেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। জানা যাচ্ছে, আর পাঁচ মাস পরই হকির ময়দানে সম্মুখ সমরে উপস্থিত হবে দুই দল।

কিন্তু কোথায় হবে সেই টুর্নামেন্ট? খোঁজ নিয়ে জানা গেল, মূলত জুনিয়র হকি বিশ্বকাপ খেলতেই দেশে আসছে পাক প্লেয়াররা। আসন্ন নভেম্বর ও ডিসেম্বরে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে চলেছে ছোটদের হকি বিশ্বকাপ। আর সেখানেই বি গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।

তিন গ্রুপের প্রতিযোগিতা হবে হকি বিশ্বকাপে

বেশ কয়েকটি প্রতিবেদন মারফত খবর, ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে যাওয়া ছোটদের হকি বিশ্বকাপে মূলত তিনটি গ্রুপে 4টি করে দল খেলবে। যেখানে পুল বি-তে ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড এবং চিলি। অন্যদিকে পুল এ-তে জায়গা হয়েছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও কানাডার।। একইভাবে সি গ্রুপে জায়গা পেয়েছে, জাপান, চিন, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড।

অবশ্যই পড়ুন: আর হতে হবে না অপদস্ত, বাগান সহ বাকিদের নাস্তানাবুদ করতে ইস্টবেঙ্গলে আসছেন তিনি!

উল্লেখ্য, আজ অর্থাৎ শনিবারই সুইজারল্যান্ডের লুসানাতে ছোটদের হকি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস পর্ব শেষ হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম, হকি ইন্ডিয়ার ডিরেক্টর শ্রীবাস্তব সহ হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং। এদিনই গ্রুপ বিন্যাসের পাশাপাশি আলোচনা হয় হকি বিশ্বকাপের আসন্ন ম্যাচগুলির সময়সূচী নিয়েও!

Leave a Comment