=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুরুতেই বেতন ৫৬,১০০! উচ্চ মাধ্যমিক পাসে ফের UPSC-তে নিয়োগ

UPSC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ফের ইউপিএসসি-র তরফ থেকে নিয়োগের (UPSC Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে এবার প্রায় চারশো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, দ্বাদশ শ্রেণী পাস করলেই প্রার্থীরা আবেদন করতে পারবে, এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

UPSC-তে ফের নিয়োগের বিজ্ঞপ্তি

সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জাতীয় প্রতিরক্ষা একাডেমী এবং নৌ বাহিনীতে বিভিন্ন পদ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৩৯৪টি। পদের মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী এবং নৌ একাডেমির ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিম।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তাহলে আবেদন করা যাবে। তবে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে নূন্যতম ১৬.৫ বছর এবং সর্বোচ্চ ১৯.৫ বছর। তবে এক্ষেত্রে কোনওরকম বয়স সম্পর্কিত ছাড় নেই।

বেতন কাঠামো কী রয়েছে?

এখানে চাকরি পেলে প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন দেওয়া হবে। মূলত লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে দু’টি ধাপে লিখিত পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

কীভাবে আবেদন করবেন?

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আমাদের প্রতিবেদন নিচে অফিসিয়াল সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করতে হবে।
  • তারপর যদি নতুন ব্যবহারকারী হন, তাহলে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
  • সবশেষে প্রয়োজনীয় ফি দিয়ে সাবমিট করে দিতে হবে।

যেমনটা খবর, এখানে সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা করে ফি লাগবে। তবে মহিলা বা এসসি/এসটি প্রার্থীদের কোনও ফি দরকার নেই।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আরও পড়ুন: শুরুতেই বেতন ১৮,০০০! মাধ্যমিক পাসে DSSSB-তে MTS নিয়োগ

UPSC Official Notification- Download Now

UPSC Job Vacancy- Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment