প্রীতি পোদ্দার, কলকাতা: অগ্রহায়ণ মাসে বেশ শীতের (Weather Update) দাপট ছিল রাজ্য জুড়ে। কনকনে উত্তুরে হাওয়ায় রীতিমত কেঁপে উঠছিল সকলে। কিন্তু পৌষ পড়তে না পড়তেই সবটাই যেন উবে গেল। মাঝে কয়েকদিন ঠান্ডা পড়লেও গত পরশু দিন থেকে একটু-একটু করে বাড়ছে তাপমাত্রা, কম ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে এলাকায়। আর এই আবহের মধ্যেই এবার শীতপ্রেমীদের জন্য মনখারাপের খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। তবে কি বড়দিনের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই প্রশ্ন জাগছে সকলের মনে।
সম্প্রতি হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, এইমুহুর্তে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গের শীতে ব্যাপক প্রভাব পড়বে। আর সেই কারণেই তাপমাত্রার এই অদল-বদল। অর্থাৎ আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যে শীতের তীব্রতা বাড়ার কোনও সম্ভাবনা নেই। রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ফের চড়বে। অর্থাৎ বড়দিনের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই দিল হাওয়া অফিস। অন্যদিকে বঙ্গে হালকা কুয়াশার দাপট থাকলেও ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা শীতের প্রভাব দেখা যাবে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা, শুষ্ক উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে পারছে না। তার বদলে দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস প্রবেশ করায় আর্দ্রতার মাত্রা বেড়ে যাবে। বাড়বে তাপমাত্রাও। জানা গিয়েছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ১০০ টাকাতেই ইডেনে দেখতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গ থেকে এইমুহুর্তে শীতের আমেজ চলে গেলেও উত্তরবঙ্গে শীত শীত ভাব বজায় থাকবে বেশ। তবে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীতের অনুভূতিও অনেকটাই কমবে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। তার সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট।
Hassle-free login at phjllogin. Makes getting in the game a breeze for sure. Hoping i will get lucky at least for one time phjllogin