=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ভারত এবার হামলা করলে ভয়ঙ্কর জবাব দেব!’ ফের হুঙ্কার ছাড়লেন আসিম মুনির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেটানি খেয়েও যে শিক্ষা হয়নি তা বোঝা যাচ্ছে বেহায়া পড়শি পাকিস্তানের নেতা, মন্ত্রীদের উঁচু ভাষণের মধ্যে দিয়েই। সম্প্রতি, সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে মনে জমে থাকা বিষ উগড়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

এবার সেই সূত্র ধরেই, কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (Asim Munir)। দিল্লির কাছে বেধাক্কা পেটানি খাওয়ার পরও বুক চিতিয়ে কাশ্মীরকে গলার শিরা উল্লেখ করলেন নির্লজ্জ পাক সেনাপ্রধান। বললেন, এবার যদি ভারত হামলা করে তবে, পাকিস্তান ভয়ঙ্কর জবাব দেবে।

ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন পাক সেনাপ্রধান

গত শনিবার পাকিস্তানের করাচিতে নেভাল অ্যাকাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খোলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তাঁর প্রথম বক্তব্য ছিল, কাশ্মীর আমাদের গলার শিরা এবং ভবিষ্যতেও তাই থাকবে। আমরা কোনও দিনও কাশ্মীরকে ভুলতে পারব না।

এমন মন্তব্যের পাশাপাশি এদিন পাক সেনাপ্রধানের গলাতে শোনা যায় ভারত বিরোধী একাধিক সুর। মুনির বলেন, পাকিস্তান আসলে আঞ্চলিক স্থিরতার পথ প্রদর্শক। মূলত ভারত পশ্চিমের দেশটির বিরুদ্ধে যে সব জঙ্গি হামলার বাস্তবিক অভিযোগ আনে, এদিন সেইসব অভিযোগকে সামনে রেখে মুনির জানিয়েছিলেন, কোনও রকম উস্কানি ছাড়াই ভারত যতবার হামলা চালিয়েছে সংযমের সঙ্গে আমরা তার যথার্থ জবাব দিয়েছি।

এরপরই পাক সেনাপ্রধান বলেন, রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবের দাবি অনুযায়ী কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তান সারা জীবন আওয়াজ তুলে যাবে। আসলে, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে অন্যান্য সময়ের মতো ক্ষমতার বাইরে যাওয়ার অভ্যাস ভোলেননি পাকিস্তানের সেনাপ্রধান। কাশ্মীর ইস্যুতে কথা বলা মানেই যে ভারতকে আক্রমণ, তা এদিন আরও একবার বুঝিয়ে দিয়েছিলেন পাক সেনাপ্রধান।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের সাফল্যের মাঝে ISL-এ লজ্জার রেকর্ড ইস্টবেঙ্গলের!

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর নিজের কর্মফল ভোগ করেছে পাকিস্তান। ভারতের তরফে অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটির পাশাপাশি একাধিক পাক ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। কিন্তু তাতেও লজ্জা হয়নি অসিম মুনিরের। অন্যান্য সময়ের মতো বদ অভ্যাস ধরে রেখেই ফের নিজের ক্ষমতার বাইরে গিয়ে হুঙ্কার দিলেন পাক সেনার অন্দরেই বহু কর্মীর অপছন্দের পাত্র।

Leave a Comment